Advertisement
E-Paper

বেঞ্চ ভাড়া করে পরীক্ষা

সরকারি স্কুলে ব্রেঞ্চ কম থাকায় উচ্চ মাধ্যমিকের জন্য সে সব বেসরকারি স্কুল থেকে ভাড়া করা হল। এমনই কাণ্ড ঘটেছে করিমগঞ্জে। তার জেরে ওই বেসরকারি স্কুলে কয়েকটি শ্রেণির ক্লাস বন্ধ রাখা হয়েছে। এখন অসমে চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীর তুলনায় ব্রেঞ্চের সংখ্যা কম ছিল। তাই বেসরকারি কয়েকটি স্কুল থেকে সে সব ভাড়া নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫২

সরকারি স্কুলে ব্রেঞ্চ কম থাকায় উচ্চ মাধ্যমিকের জন্য সে সব বেসরকারি স্কুল থেকে ভাড়া করা হল। এমনই কাণ্ড ঘটেছে করিমগঞ্জে। তার জেরে ওই বেসরকারি স্কুলে কয়েকটি শ্রেণির ক্লাস বন্ধ রাখা হয়েছে। এখন অসমে চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীর তুলনায় ব্রেঞ্চের সংখ্যা কম ছিল। তাই বেসরকারি কয়েকটি স্কুল থেকে সে সব ভাড়া নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, করিমগঞ্জ রোলান্ড মেমোরিয়াল স্কুল থেকে ২৫ জোড়া ব্রেঞ্চ ভাড়া নিয়েছে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তার জেরে রোলান্ড স্কুলে প্রথম শ্রেণির ‘এ’ ও ‘বি’ শাখার ক্লাস ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে স্কুলে। অধ্যক্ষ পি সি ভাললালরিমিয়া বলেন, ‘‘গত বছর মাধ্যমিক পরীক্ষার সময়ও সরকারি স্কুল আমাদের কাছে ব্রেঞ্চ চেয়েছিল।’’ পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ব্রেঞ্চ ভাড়া নিয়েছে সরস্বতী বিদ্যানিকেতন থেকে। সরস্বতী বিদ্যানিকেতনের তরফে জানানো হয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান তাঁদের কাছে সাহায্য চেয়েছে। তাই ব্রেঞ্চের জন্য কোনও ভাড়া নেওয়া হচ্ছে না।

বরাকে লোক উৎসব

নিজস্ব সংবাদদাতা, শিলচর, ২৪ ফেব্রুয়ারি: বাউলশিল্পী শাহ আব্দুল করিমের জন্মশতবর্ষ উপলক্ষে কাছাড়ে দু-দিনের লোক-উতসবের আয়োজন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শিলচরের শহরতলি চন্দ্রপুরে এর সূচনা হবে।

Advertisement

আয়োজকদের পক্ষে বিধান লস্কর জানান, বাংলাদেশ থেকে আসবেন জামালউদ্দিন হাসান, আবু বক্কর সিদ্দিকি, মালতী পাল, সূর্যলাল দাস সহ ১৩জন শিল্পী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy