Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে কমল পাঁচ কোটিরও বেশি ভোটার! এসআইআর প্রক্রিয়ায় মৃতের নাম বাদ পড়ল মোট সাড়ে ৬৬ লক্ষ

পশ্চিমবঙ্গ-সহ ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এসেছিল। শুক্রবার উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৯:৫৮
ভোটার তালিকায় তথ্যযাচাই।

ভোটার তালিকায় তথ্যযাচাই। —ফাইল চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর দ্বিতীয় পর্ব শেষে সব মিলিয়ে কমল প্রায় ১০ শতাংশ ভোটার। দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ-সহ ৯ রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়। এই প্রক্রিয়া শুরুর আগে এই ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০ কোটি ৯৯ লক্ষ ভোটার ছিলেন। এসআইআর শেষে ভোটার কমে হল ৪৫ কোটি ৮১ লক্ষ। সব মিলিয়ে কমেছে ৫ কোটি ১৮ লক্ষেরও বেশি ভোটার। যা প্রায় ১০.২ শতাংশ।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় যে ১৬টি জেলায় ভোট রয়েছে, সেখানে এসআইআর পর্বে কমেছে ৩৭ লক্ষ ৩৭ হাজার ভোটার। কমিশনের হিসাব অনুযায়ী, এসআইআর শুরুর আগে এই ১৬ জেলায় ৩ কোটি ৯৮ লক্ষ ১৪ হাজার ৮০১ জন ভোটার ছিলেন। এখন এসআইআর-এর পর প্রথম দফার ভোটের জেলাগুলিতে ভোটার সংখ্যা কমে হয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। নতুন তালিকায় যেমন অনেক ভোটারের নাম বাদ গিয়েছে, তেমনই জুড়েছে নতুন ভোটারও। প্রথম দফার ভোটের ১৬ জেলায় বাদ গিয়েছে ৪০ লক্ষেরও বেশি ভোটারের নাম। একই সঙ্গে জুড়েছেন ৩ লক্ষের বেশি নতুন ভোটার।

পশ্চিমবঙ্গ-সহ ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এসেছিল। শুক্রবার উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বস্তুত, এই ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৬৬ লক্ষ ৮৮ হাজার মৃত ভোটারের নাম বাদ পড়েছে এসআইআর-এ। তার মধ্যে সবচেয়ে বেশি বাদ পড়েছে উত্তরপ্রদেশে।

তবে শান্তিবৈঠকের মাঝেই ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালের পোস্টে লেখেন, ‘অনেক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান জিতছে, তবে প্রকৃতপক্ষে সবাই জানেন তারা হারছে। তাদের সব ধ্বংস হয়ে গিয়েছে।’ ট্রাম্প দাবি করেন, ‘ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, ক্ষেপণাস্ত্র, ড্রোন কিচ্ছু নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তাদের বড় নেতারাও আমাদের মধ্যে নেই।’

তার পরেই ট্রাম্প দাবি করেন, ‘বিভিন্ন দেশের জাহাজ তেলবোঝাই করতে আমেরিকার দিকে অগ্রসর হচ্ছে। তেহরান ইঙ্গিত দিয়েছে, আমেরিকার সঙ্গে যুদ্ধে ইতি টানা নিয়ে সমঝোতা হলেও হরমুজ় পারাপারের জন্য জাহাজগুলির থেকে শুল্ক আদায় করতে পারে তারা। ট্রাম্প যদিও অনড়, শুল্ক ইরানকে নিতে দেবেন না। তিনি বলেন, ‘‘ওরা তা করতে চাইলে আমরা করতে দেব না।’’ তিনি এ-ও জানিয়েছেন, ইরানের হাতে যাতে পরমাণু অস্ত্র না থাকে, সেটাই নিশ্চিত করতে চায় আমেরিকা। আর তাতেই অগ্রাধিকার দিচ্ছে তারা। ট্রাম্পের কথায়, ‘‘কোনও পরমাণু অস্ত্র থাকবে না। ৯৯ শতাংশ এটাই হবে।’’

SIR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy