Advertisement
E-Paper

ডিজ়েল, বিমানের জ্বালানিতে রফতানি শুল্ক অনেকটাই বৃদ্ধি করল কেন্দ্র! দেশের বাজারে দাম বৃদ্ধির সম্ভাবনা নেই

শনিবার নির্মলা সীতারমণের মন্ত্রক জানিয়েছে, ডিজ়েল এবং বিমানের জ্বালানিতে রফতানি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। তবে পেট্রলের ক্ষেত্রে আগের মতোই কোনও রফতানি শুল্ক থাকছে না বলে জানিয়েছে কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:৪৮
Aviation Turbine Fuel and diesel\\\\\\\\\\\\\\\'s export duty increased by Central Government

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক ধাক্কায় জ্বালানি তেলে রফতানি শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। যে সব ভারতীয় সংস্থা বিদেশের বাজারে তেল বিক্রি করে, তাদের জন্যই প্রযোজ্য এই শুল্ক। পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যে এই সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

সপ্তাহ দুই আগেই ডিজ়েলে রফতানি শুল্ক ধার্য করা হয়েছিল। যে সব ভারতীয় সংস্থা বিদেশে ডিজ়েল রফতানি করে, তাদের প্রতি লিটারে ২১.৫ টাকা শুল্ক গুনতে হত। এ বার সেই শুল্কের পরিমাণ এক ধাক্কায় প্রতি লিটারে ৩৪ টাকা করে বাড়ছে। বর্ধিত রফতানি শুল্কের পরিমাণ প্রতি লিটারে ৫৫.৫ টাকা।

শুধু ডিজ়েল নয়, বিমানের জ্বালানি রফতানিতেও অতিরিক্ত শুল্কের কথা জানিয়েছে কেন্দ্র। বর্তমানে এই জ্বালানি বিদেশে রফতানি করতে গেলে ভারতীয় সংস্থাগুলিকে লিটার প্রতি ২৯.৫ টাকা শুল্ক দিতে হত। নয়া নিয়ম অনুযায়ী, সেই শুল্কের পরিমাণ এক ধাক্কায় লিটার প্রতি সাড়ে ১২ টাকা বাড়ছে। এ বার থেকে প্রতি লিটার বিমানের জ্বালানি রফতানি করতে ভারতীয় সংস্থাগুলিকে গুনতে হবে ৪২ টাকার শুল্ক।

Advertisement

রফতানি শুল্ক বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে জ্বালানি খরচের কোনও সম্পর্ক নেই। অর্থাৎ, এই শুল্ক বাড়লেও দেশে পেট্রল, ডিজ়েল বা বিমানের জ্বালানির খরচ বাড়ছে না। যুদ্ধের আবহে যাতে দেশের বাজা়রে জ্বালানি-সঙ্কট না হয়, তার জন্যই রফতানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে বলে খবর।

হরমুজ় প্রণালী গোটা বিশ্বের অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক। বিশ্বের মোট খনিজ তেলের এক পঞ্চমাংশ এই জলপথে যাতায়াত করে। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনীর হামলার পর হরমুজ় প্রণালী প্রায় সব দেশের জন্যেই বন্ধ করে দিয়েছিল ইরান। ফলে বিশ্ব জুড়েই জ্বালানি সঙ্কটের সম্ভাবনা তৈরি হয়। তবে পরে ভারত-সহ কয়েকটি দেশের জন্য হরমুজ় প্রণালী খুলে দেয় তেহরান। যদিও সঙ্কটকালে ভারত বার বার দাবি করেছে, অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনীয় জ্বালানি মজুত রয়েছে ভারতে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও পেট্রল-ডিজ়েলের দামে কোনও হেরফের হয়নি এখনও পর্যন্ত। দিন কয়েক আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রক্ষা করতেই পেট্রল ও ডিজ়েলের উপর অন্তঃশুল্ক কমায় কেন্দ্র। পেট্রল ও ডিজ়েলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর পেট্রলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩ টাকায়। আর ডিজ়েলের অন্তঃশুল্ক নেমে এসেছে শূন্যে। এর ফলে ভারতীয় সংস্থাগুলি কিছুটা স্বস্তি পেয়েছিল। কমেছিল আর্থিক চাপ। তবে এ বার রফতানির ক্ষেত্রে শুল্কের পরিমাণ বাড়িয়ে দিল কেন্দ্র। যদিও কেন্দ্রের তরফে রফতানি শুল্ক বৃদ্ধির কারণ ব্যাখ্যা করা হয়নি।

Export Duty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy