Advertisement
E-Paper

বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি: ধৃতকে ধাক্কা মারতে মারতে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গেল পুলিশ, মিলল আগ্নেয়াস্ত্র

বুধবার রাতে হামলার সময়ে রোহিত কোথায় বসেছিলেন, ধৃত যুবক কোথা থেকে গুলি চালিয়েছিলেন, সেই সব বিষয়ের পুনর্নির্মাণ করা হয়েছে। গুলি চালানোর পরে আগ্নেয়াস্ত্রটি একটি বাগানে ফেলে দিয়েছিলেন অভিযুক্ত। ধৃতকে নিয়ে সেখানও যান পুলিশকর্মীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৬:২৫
বসিরহাটে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের।

বসিরহাটে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। — নিজস্ব চিত্র।

বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি করার ঘটনায় ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। বুধবার রাতে বসিরহাটের গোডাউন পাড়া এলাকায় গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী রোহিত রায়। ওই ঘটনায় ইতিমধ্যে জাহিনুর গাজী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। দৃশ্যত ধাক্কা মারতে মারতে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে।

বুধবার রাতে হামলার সময়ে রোহিত কোথায় বসেছিলেন, ধৃত যুবক কোথা থেকে গুলি চালিয়েছিলেন, সেই সব বিষয়ের পুনর্নির্মাণ করা হয়েছে। গুলি চালানোর পরে আগ্নেয়াস্ত্রটি একটি বাগানে ফেলে দিয়েছিলেন অভিযুক্ত। ধৃতকে নিয়ে সেখানও যান পুলিশকর্মীরা। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। সূত্রের খবর, ধৃতের সঙ্গে আরও কারা জড়িত ছিলেন, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়েছে। জানা যাচ্ছে, ওই সন্দেহভাজনদের ইতিমধ্যে চিহ্নিতও করেছে পুলিশ।

বুধবারের ওই হামলার পরে রোহিতকে প্রথমে বসিরহাট হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় কলকাতার আরজি কর হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রোহিত। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমে গোডাউন পাড়া এলাকা থেকেই জাহিনুরকে গ্রেফতার করে পুলিশ। এ বার তাঁকে নিয়ে দফায় দফায় ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশ আধিকারিকেরা। ধৃতকে জেরা করে এই ঘটনার তদন্তের পরিধি আরও বিস্তৃত করছেন পুলিশ আধিকারিকেরা। ঘটনার সঙ্গে আর কারা জড়িত ছিলেন, সেই সন্দেহভাজনদের বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে সূত্রের খবর।

Basirhat Post Poll Violence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy