Advertisement
E-Paper

বরাকে কংগ্রেসের সভাস্থলে ভাঙচুর

কংগ্রেস কর্মীরা ভাঙলেন দলেরই প্রচার মঞ্চ। এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির বাউয়ারঘাটে। কংগ্রেস সূত্রে খবর, আজ সকালে এক দল দলীয় সদস্য একটি সভাস্থলে ভাঙচুর চালান। আগামী কাল বাউয়ারঘাটে হাইলাকান্দি কংগ্রেসের জনজাগরণ সভা হওয়ার কথা ছিল। সভাস্থলে মঞ্চ তৈরি করা হয়েছিল। ওই সভায় মন্ত্রী গৌতম রায়, সিদ্দেক আহমেদ-সহ কংগ্রেস নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৩

কংগ্রেস কর্মীরা ভাঙলেন দলেরই প্রচার মঞ্চ। এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির বাউয়ারঘাটে।

কংগ্রেস সূত্রে খবর, আজ সকালে এক দল দলীয় সদস্য একটি সভাস্থলে ভাঙচুর চালান। আগামী কাল বাউয়ারঘাটে হাইলাকান্দি কংগ্রেসের জনজাগরণ সভা হওয়ার কথা ছিল। সভাস্থলে মঞ্চ তৈরি করা হয়েছিল। ওই সভায় মন্ত্রী গৌতম রায়, সিদ্দেক আহমেদ-সহ কংগ্রেস নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। অভিযোগ, এই সভার বিষয়ে স্থানীয় কংগ্রেস সদস্য-সমর্থকদের কিছু জানানো হয়নি। সে জন্য ক্ষোভে ফুঁসছিলেন তাঁরা। স্থানীয় কংগ্রেস সদস্য ইকবাল হুসেন মজুমদার, আব্দুল লস্কর, কমরুল ইসলাম লস্কর, সাবুল ইসলাম লস্কর, জসিমউদ্দিন এবং হুসেন আহমেদ জানান, তাঁদের অন্ধকারে রেখে কংগ্রেসের সভা করা হচ্ছিল। তা তাঁরা মেনে নেবেন না। তাঁদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত এখানে কংগ্রেসের কোনও সভা করতে দেবেন না। দলীয় সূত্রে খবর মিলেছে, বাউরঘাটের কংগ্রেস সদস্যদের ক্ষোভের আঁচ টের পেয়ে জেলা কংগ্রেস বাউয়ারঘাটের বদলে মনাছড়ায় পরের সভার আয়োজন করবে। সভা ভণ্ডুল করার কথা অবশ্য অস্বীকার করেছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সামসুদ্দিন বড়লস্কর। তিনি একে এআইইউডিএফ এবং বিজেপির অপপ্রচার বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে। কোথায় সভা হবে তা নিয়ে কর্মীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। বাউয়ারঘাটে সভার স্থান নির্বাচন নিয়ে কর্মীদের মতানৈক্য ছাড়া কিছু হয়নি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy