Advertisement
E-Paper

ভোটে লড়তে পোস্টারে আর্জি

ভোটে কংগ্রেসের টিকিটে লড়তে চান— এমনই আর্জি নিয়ে করিমগঞ্জ শহরে নিজের ছবি দেওয়া পোস্টার ছড়িয়েছেন ইকবাল বাহার চৌধুরী। পোস্টারে তিনি লিখেছেন— ২০১৬ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের প্রতীকে লড়তে চান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ০৩:০০

ভোটে কংগ্রেসের টিকিটে লড়তে চান— এমনই আর্জি নিয়ে করিমগঞ্জ শহরে নিজের ছবি দেওয়া পোস্টার ছড়িয়েছেন ইকবাল বাহার চৌধুরী। পোস্টারে তিনি লিখেছেন— ২০১৬ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের প্রতীকে লড়তে চান। এ নিয়ে চর্চা চলছে শহরজুড়ে। ইকবাল চৌধুরী জানিয়েছেন, তিনি অনেক বছর ধরে কংগ্রেস একনিষ্ঠ কর্মী। কিন্তু গ্রামের বাসিন্দা বলে দল তেমন স্বীকৃতি তাঁকে দেয়নি। তাই এ বার উত্তর করিমগঞ্জ আসনে তিনি কংগ্রেসের প্রার্থী হতে চান। ইকবালের বক্তব্য— উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বয়সে নবীন। কমলাক্ষবাবু আরও অনেক বার ভোটে লড়াইয়ের সুযোগ পাবেন। তাই অন্তত ২০১৬ সালের নির্বাচনের জন্য উত্তর করিমগঞ্জ আসনটি তাঁকে ছেড়ে দিতে কংগ্রেস নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছেন ইকবাল। এ বিষয়ে কমলাক্ষবাবুর প্রতিক্রিয়া জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy