Advertisement
E-Paper

যাতায়াতের রাস্তা বন্ধ, তালা স্কুলে

স্কুলের গায়ে কবরখানা, ইটভাটা। পড়ুয়াদের যাতায়াতের রাস্তা বন্ধ করলেন এলাকার বাসিন্দা। অভিযোগ, তাতেও হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। সে সবের জেরে গত কাল তালা ঝুলল ওই স্কুলে! এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির বাছাইরখাল প্রাথমিক বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:৫৪

স্কুলের গায়ে কবরখানা, ইটভাটা। পড়ুয়াদের যাতায়াতের রাস্তা বন্ধ করলেন এলাকার বাসিন্দা। অভিযোগ, তাতেও হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। সে সবের জেরে গত কাল তালা ঝুলল ওই স্কুলে!

এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির বাছাইরখাল প্রাথমিক বিদ্যালয়ে। হাইলাকান্দি শিক্ষা ব্লকের ওই স্কুলে পড়াশোনা বন্ধ হয়েছিল অনেক আগেই। মাঝেমধ্যে দু-চারটি শিশু আসত। সম্প্রতি আচমকা স্থানীয় এক বাসিন্দা স্কুলে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। তাঁর দাবি, রাস্তাটি তাঁর জমির মধ্যেই ছিল। এ নিয়ে প্রধান শিক্ষিকা শ্বাশ্বতী চৌধুরী জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন। জেলাশাসক বরুণ ভুঁইয়া তদন্তের নির্দেশ দিয়েছেন হাইলাকান্দির সার্কেল অফিসার সরফরাজ হককে। জেলার শিক্ষাকর্তা ইকবাল হুসেন বলেন, ‘‘যে রাস্তা দিয়ে পড়ুয়ারা যাতায়াত করত, তা বন্ধ করেছেন স্থানীয় এক বাসিন্দা। এ কথা জেলাশাসককে জানানো হয়েছে।’’ সার্কেল অফিসার সরফরাজ হক বলেন, ‘‘স্কুলটি দ্রুত খোলার ব্যবস্থা করা হচ্ছে।’’ স্কুলটির প্রধান শিক্ষিকার বক্তব্য, ‘‘স্কুলের সামনে কবরখানা। পিছনের দিকে ক্ষেতে জমা জল। কোনও রাস্তা নেই।’’ তিনি জানান, যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ায় পড়ুয়ারা মাছ ধরে সময় কাটাচ্ছে।

হাইলাকান্দি বিজেপির সাধারণ সম্পাদক সৈকত দত্ত চৌধুরী বলেন, ‘‘শুধু বাছাইরখাল নয়, জেলার অনেক স্কুলের পরিস্থিতি এ রকমই।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy