Advertisement
E-Paper

শিলচরে অনুবাদ উৎসব

তিনদিনের অনুবাদ উৎসব হচ্ছে শিলচরে। আয়োজক ‘মিনিম্যালিস্ট স্টুডিওজ’। পাঁচটি বিষয় নিয়ে প্রতিযোগিতা-সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে তারা। প্রধান উদ্যোক্তা তৌসিফ রাজা চৌধুরী ও আহ্বায়ক অভিষেক গোস্বামী জানান, অনুবাদ বললেই মানুষ বোঝে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ০৩:২৮

তিনদিনের অনুবাদ উৎসব হচ্ছে শিলচরে। আয়োজক ‘মিনিম্যালিস্ট স্টুডিওজ’। পাঁচটি বিষয় নিয়ে প্রতিযোগিতা-সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে তারা। প্রধান উদ্যোক্তা তৌসিফ রাজা চৌধুরী ও আহ্বায়ক অভিষেক গোস্বামী জানান, অনুবাদ বললেই মানুষ বোঝে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ। কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রেও অনুবাদ এক বিরাট অংশ জুড়ে রয়েছে। তাই শিলচরের অনুবাদ উৎসব শুধু সাহিত্যের অনুবাদে সীমিত থাকবে না। গান-বাজনা, শিল্পকলা, চলচ্চিত্র— সবই যুক্ত হবে উৎসবে।

১৬ ফেব্রুয়ারি থেকে তিনদিন চলবে উৎসব। থাকবে চিত্র প্রদর্শনী, গান এবং কবিতা পাঠের আসর। শুধু অনুবাদকরাই নন, অনুবাদে আগ্রহ থাকা যে কেউ উৎসবে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। উৎসবের উদ্বোধন করবেন শিক্ষাবিদ অনন্যা এস গুহ। পুরুষোত্তম লাল স্মারক বক্তৃতাও করবেন তিনি। উৎসবে পাকিস্তান, আমেরিকা, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্তের অনুবাদক ও বিশেষজ্ঞরা থাকবেন। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, ইংরেজি বিভাগের প্রধান দীপেন্দু দাস, প্রাক্তন প্রধান দীপঙ্কর পুরকায়স্থ এবং সাহিত্যিক অমিতাভ দেবচৌধুরীরা বক্তব্য রাখবেন।

সংগঠনের সহকারী অধিকর্তা শৌভনিক দেব জানান, কলেজ-বিশ্ববিদ্যালয়ের যুব-প্রতিভাকে খুঁজে বের করতে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা হবে। অনধিক ৩০০ শব্দের কবিতা, ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডেন্টিটি’ শীর্ষক চিত্র প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, ‘দ্য ভায়োলেন্স অব দ্য ডে’ নামে ছবি তৈরির প্রতিযোগিতা এবং আলোকচিত্র প্রতিযোগিতা। প্রতি বিষয়ে সেরা প্রতিযোগীকে দেওয়া হবে ৮০ হাজার টাকার পুরস্কার সামগ্রী। উৎসব কমিটির কর্মকর্তা আবু তাহের মোহম্মদ সাদেক ও সপ্তর্ষি ভট্টাচার্যের দাবি, এই অঞ্চলে অনুবাদ নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু তা নিয়ে চর্চা হয় না বললেই চলে। তাই এই উৎসব ছাত্রছাত্রীদের উপকৃত করবে। অনুবাদের প্রতি নতুন প্রজন্মের আকর্ষণও বাড়বে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy