Advertisement
E-Paper

হুমকি দিচ্ছিলেন ইন্দ্রাণী, বাবাকে বলেছিলেন রাহুল

ইন্দ্রাণী মুখোপাধ্যায় হুমকি দিয়েছিলেন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের ছেলে রাহুলকেও— শিনা বরা হত্যা মামলায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট থেকে উঠে আসছে এমন তথ্য।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৩

ইন্দ্রাণী মুখোপাধ্যায় হুমকি দিয়েছিলেন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের ছেলে রাহুলকেও— শিনা বরা হত্যা মামলায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট থেকে উঠে আসছে এমন তথ্য। শিনা খুন হওয়ার এক বছর আগে রাহুল তাঁর বাবাকে ইমেলে জানিয়েছিলেন যে ইন্দ্রাণী তাঁকে হুমকি দিচ্ছেন।

রাহুল-পিটারের সেই ইমেলের পুরোটাই অতিরিক্ত চার্জশিটে তুলে দিয়েছে সিবিআই। যাতে বলা হয়েছে, পিটার জানতেন, তাঁর স্ত্রী ইন্দ্রাণী রাহুলকে হুমকি দিচ্ছেন। শিনাকেও যে ইন্দ্রাণী হুমকি দিচ্ছেন, তা অজানা ছিল না পিটারের। তার জেরে শিনা এবং রাহুল সব ইমেল, মেসেজ অন্যত্র সরিয়ে (ব্যাক আপ) রেখেছিলেন। ২০১১ সালের ১৩ এপ্রিল একটি ইমেলে পিটারকে রাহুল লেখেন, ‘‘কয়েক বার আমাদের হুমকি দিয়েছেন ইন্দ্রাণী। আমি আর শিনা সব মেল-মেসেজ ব্যাক আপ করে রেখেছি।’’ রাহুল ওই সময় পিটারকে বলেন, ‘‘শিনা বা আমার কিছু হলে এই সব মেল প্রকাশ্যে
আনা দরকার।’’

সিবিআইয়ের অভিযোগ, শিনাকে খুনের ষড়যন্ত্রে পিটার জড়িত ছিলেন। রাহুল অবশ্য তাঁর বাবাকে বলেছিলেন, পিটারের ফোন থেকে তাঁর কাছে যে মেসেজ আসছে, সেগুলো পিটারেরই পাঠানো কি না, তা নিয়ে সন্দেহ আছে তাঁর। এ ছাড়া রাহুলের সরাসরি অভিযোগ, ইন্দ্রাণীর মেল আইডি এবং ইন্দ্রাণী-সঞ্জয় খন্নার মেয়ে বিধির মেল আইডি ব্যবহার করে পিটারও শিনাকে মেল করেন। রাহুলের ইমেলে রয়েছে, ‘‘আপনি মনে রাখবেন, আপনি নিজেই
বাচ্চা মেয়ে বিধিকে এই সবের মধ্যে জড়ালেন। ওর মেল আইডি
থেকেও মেল পাঠালেন। তা ছাড়া শিনা যখন ইন্দ্রাণীর কাছে ব্যাখ্যা
চায়, তখন আপনি বিধিকে ফোন ধরিয়ে দিলেন।’’

Advertisement

ইমেলে পিটারের কাছে রাহুল অভিযোগ করেন, ‘‘ইন্দ্রাণী আমার সম্পর্কে আজেবাজে বলে বেড়াচ্ছেন। আপনার স্ত্রী আমাকে যা নয় তাই বলেছেন, যা হুমকি দেওয়ার দিয়েছেন। আমার নামে একগাদা মিথ্যে কথা ছড়িয়েছেন। এখন আমার নিজের ফ্ল্যাট থেকে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছেন।’’ রাহুল সেখানে আরও জানান, যে মিডিয়া সংস্থায় তিনি কাজের জন্য চেষ্টা করছিলেন, কিন্তু ইন্দ্রাণী চাপ তৈরি করেছিলেন সেই সংস্থার উপরেও।

সিবিআই চার্জশিটে রয়েছে, পিটার এবং ইন্দ্রাণী দু’জনেই চেয়েছিলেন রাহুল আর শিনার সম্পর্কটা ভেঙে যাক। ৫২ জন সাক্ষীর বয়ান থেকে ৫০০ পাতার চার্জশিট তৈরি করেছে সিবিআই। সংস্থার এক অফিসার দাবি করেন, ‘‘শিনা আর রাহুলকে আলাদা করার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০৯
সাল থেকেই। কিন্তু রাহুল বা শিনা কাউকেই বাগে আনতে না পেরে পিটার-ইন্দ্রাণীশিনাকে খুন করার ছক করেন।’’ এই বিষয়টি চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই
সূত্রের খবর।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy