Advertisement
E-Paper

আনারস খেতে ভালবাসেন? কাঁচা নয়, তা রান্নাতেও ব্যবহারের চল আছে, বিভিন্ন দেশে ওই ফল রান্নার রীতি কী?

আনারস বহু ঐতিহ্যবাহী রান্নায় বহু যুগ ধরেই ব্যবহার হয়ে আসছে। তার কারণ, এর বিকল্পহীন টক-মিষ্টি স্বাদ। যা রান্নায় একটা অন্য মাত্রা যোগ করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২০:৫৯

ছবি: সংগৃহীত।

ফল কি কেউ রেঁধে খায়? সে তো কাঁচাই খাওয়া হয়। বড়জোর উপরে দই, ক্রিম, মধু বা মশলা ছড়িয়ে বানানো হয় স্যালাড। আনারস কিন্তু তা নয়। এ ফল বহু ঐতিহ্যবাহী রান্নায় বহু যুগ ধরেই ব্যবহার হয়ে আসছে। তার কারণ, এর বিকল্পহীন টক-মিষ্টি স্বাদ। যা রান্নায় একটা অন্য মাত্রা যোগ করে। তাই ফল হিসেবে কাঁচা খাওয়ার পাশাপাশি রান্নাতেও আনারসের ব্যবহার বেশ পুরনো এবং জনপ্রিয়।

১. আনারসের চাটনি

বাঙালি বিয়েবাড়ি বা ভোজের অনুষ্ঠানে আমের চাটনি আর টম্যাটো-খেজুরের চাটনি বাদ দিলে তৃতীয় স্থানে আসে আনারসের চাটনির নাম। যা অত্যন্ত জনপ্রিয়। সরষের ফোড়ন, কিশমিশ এবং কাজুবাদাম দিয়ে তৈরি এই ঘন আর টক-মিষ্টি চাটনি খেলে বার বার খেতে ইচ্ছে করবে।

২. পাইন্যাপেল ফ্রাইড রাইস

এটি থাইল্যান্ডের একটি ঐতিহ্যবাহী খাবার। থাই ভাষায় একে বলা হয় ‘খাও পাড সাপারোড’ এতে আনারসের টুকরো, চিংড়ি বা মাংস, কাজুবাদাম এবং কারি পাউডার ব্যবহার করা হয়। অনেক সময় এটি আনারসের খোলসের ভেতরেও পরিবেশন করা হয়।

৩. সুইট অ্যান্ড সাওয়ার চিকেন

চিন দেশের এই পদ গোটা দুনিয়ার প্রিয়। আর এই রান্নাতেও আনারসের রস এবং টুকরো ব্যবহার করা হয়। তাই দিয়েই তৈরি করা হয় এক ধরনের ঘন সস, যা ভাজা মুরগির মাংসের সঙ্গে অন্য মশলার সঙ্গে মিশিয়ে দিলেই অনবদ্য স্বাদ আসে। আনারসের টক মাংসকে নরম করতেও সাহায্য করে।

৪. হাওয়াইয়ান পিৎজা

নাম ‘হাওয়াইয়ান’ হলেও এর উদ্ভব হয়েছিল কানাডায়। এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পিৎজা। টমেটো সস এবং চিজের ওপর মাংস এবং আনারসের টুকরো দিয়ে এটি তৈরি করা হয়। নোনতা এবং মিষ্টির এই মিশেল বহু পিৎজ়াপ্রেমীরই প্রিয়।

৫. আনারসের হালুয়া

আনারস কুচি করে ঘি, চিনি এবং খোয়া ক্ষীর দিয়ে জ্বাল দিয়ে এই সুস্বাদু হালুয়া তৈরি করা হয়। উত্তর ভারতে বিভিন্ন উৎসবে ওই মিষ্টান্ন খাওয়ার চল আছে। আবার পাকিস্তানেও আনারসের হালুয়া জনপ্রিয়।

৬. আনারসের পোলাও

এটি মূলত দক্ষিণ এশীয় দেশগুলিতে, যেমন— ভারত আর বাংলাদেশে বেশি জনপ্রিয়। বাসমতী চালের সুগন্ধের সঙ্গ আনারসের টুকরো এবং হালকা জাফরানের ব্যবহার করে ওই পোলাও বানানো হয়।

৭. ট্যাকো আল প্যাস্টর

মেক্সিকোর অন্যতম বিখ্যাত স্ট্রিট ফুড। এখানে পাতলা করে কাটা মাংসের ওপর আনারসের টুকরো দিয়ে গ্রিল করা হয়। তার পরে আনারস দিয়ে তৈরি সালসা সস ছড়িয়ে কর্ন টর্টিলায় ভরে পরিবেশন করা হয়।

Pineapple Pineapple Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy