Advertisement
E-Paper

Apple: আপেল কেটে রাখলে কালো হয়ে যায়? কী করলে এমন হবে না

আপেল দীর্ঘ ক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায়। তখন খেতে ইচ্ছে করে না। কী করলে আপেল কালো হবে না?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ২১:৪১

ছবি: সংগৃহীত

আপেল অত্যন্ত স্বাস্থ্যকর একটি ফল। অনেকেরই প্রিয় ফলের তালিকায় রয়েছে আপেল। যাঁরা ফল খেতে ভালবাসেন, সকালের জলখাবারে অন্যান্য খাবারের সঙ্গে কিছু ফলও রাখেন। এমনকি টিফিনেও অনেকে বাড়ি থেকে ফল কেটে নিয়ে যান। অন্যান্য ফল ভাল থাকলেও আপেল কেটে রাখলে অনেক সময়ে কালো হয়ে যায়। তখন খাওয়ার ইচ্ছাই চলে যায়। তবে কিছু টোটকা জেনে নিলে দীর্ঘ ক্ষণ আপেল কেটে রাখলেও কালো হয়ে যাবে না।

১) আপেল কাটার আগে এক কাপ জলে এক চামচ লেবুর রস মিশিয়ে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রাখুন। কাটার বেশ কিছু ক্ষণ পর খেলেও আপেলে কালচে দাগ পড়বে না।

২) কেটে রাখা আপেলে যাতে কালো দাগ না পড়ে তার জন্য আগে থেকেই আপেলের টুকরোগুলি এক কাপ নুন জলে রেখে দিন। তবে বেশি ক্ষণ নয়। ২-৩ মিনিট বাদে আপেলের টুকরোগুলি অন্য একটি পাত্রে তুলে রাখুন।

৩) ঠান্ডা জলে দু’চামচ মধু মিশিয়ে তাতে আপেলের টুকরোগুলি ডুবিয়ে রাখুন। অল্প সময় পর তুলে নিন। এতে অনেক ক্ষণ আপেল কেটে রাখলেও কালচে হয়ে যাবে না।

Apple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy