Advertisement
E-Paper

আকাশ থেকে ভারতের উপর গোপনে নজরদারি? ১৬ মাসে ছ’টিরও বেশি কৃত্রিম উপগ্রহ মোতায়েন পাকিস্তানের

‘দ্য প্রিন্ট’-এর প্রতিবদেনে বলা হয়েছে, ভারত ছাড়াও আফগানিস্তান, চিন, ইরান এবং ভারত মহাসাগরের উত্তরাংশেও নজরদারি চালাচ্ছে ওই উপগ্রহগুলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৩:০৬
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতের উপর আকাশ থেকে গোপনে নজরদারি চালাচ্ছে পাকিস্তান? আর এ কাজে তাদের সাহায্য করছে চিন? সম্প্রতি দ্য প্রিন্ট-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ বছরের জুনের মধ্যে ছ’টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান।

ওই প্রতিবেদন অনুযায়ী, নতুন যে উপগ্রহগুলি উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেগুলি কক্ষেপথে এমন ভাবে মোতায়েন করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডের বিশেষ করে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ এবং জম্মু-কাশ্মীর অঞ্চল সেই উপগ্রহের নজরদারির আওতায় চলে আসছে। অ্যাপোলো ম্যাপিং এবং স্কাইফাই ব্যবহার করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পারা গিয়েছে বলে দাবি দ্য প্রিন্ট-এর। ওই প্রতিবেদন অনুযায়ী, উপগ্রহগুলিকে সতর্ক ভাবেই এমন অবস্থানে মোতায়েন করা হয়েছে যে, ক্রমাগত ভারতীয় ভূখণ্ডের ছবি তোলা যায়।

ওই প্রতিবদেনে আরও বলা হয়েছে, ভারত ছাড়াও আফগানিস্তান, চিন, ইরান এবং ভারত মহাসাগরের উত্তরাংশেও নজরদারি চালাচ্ছে ওই উপগ্রহগুলি। সিঁদুর অভিযানের পর দু’দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও মহাকাশ থেকে ভারতের উপর নজরদারির চালানোর কাজ গোপনে চালিয়ে গিয়েছে পাকিস্তান। চিনের সহায়তায় এ কাজ পাকিস্তান চালিয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ মহাকাশ বিজ্ঞানে চিনের উপরই বেশির ভাগ নির্ভরশীল পাকিস্তান। ফলে সন্দেহ করা হচ্ছে, গত ১৬ মাসের মধ্যে যে ছ’টি উপগ্রহ মোতায়েন করা হয়েছে, তাতে সহযোগিতা করেছে চিন।

ঘটনাচক্রে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয় গত বছরের ২২ এপ্রিল। সেই হামলার তিন মাস আগে থেকেই উপগ্রহ মোতায়েনের কাজ শুরু করেছিল পাকিস্তান।

Pak spy satellites
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy