Advertisement
E-Paper

Cute Video: পড়ে গিয়েছিল খাঁচার ভিতর, শুঁড়ে পেঁচিয়ে খুদের জুতো ফিরিয়ে দিল হাতি

নেটমাধ্যমে ঝড় তোলা ওই ভিডিয়োটি চিনের শানডং অঞ্চলের। ভিডিয়োতে একটি হাতিকে দেখা যাচ্ছে শুঁড় দিয়ে পেঁচিয়ে একটি জুতো তুলে আনতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৩:২০
হাতির বুদ্ধি!

হাতির বুদ্ধি! ছবি: সংগৃহীত।

হাতির বুদ্ধিমত্তা অন্য অনেক প্রাণীর থেকেই বেশি। সাম্প্রতিক একটি ভিডিয়োতে ফের এক বার তার নিদর্শন দেখা গেল। ভিডিয়োটিতে একটি হাতিকে দেখা যাচ্ছে শুঁড় দিয়ে পেঁচিয়ে একটি জুতো তুলে আনতে।

নেটমাধ্যমে ঝড় তোলা ওই ভিডিয়োটি চিনের শানডং অঞ্চলের। ভিডিয়োটি কোনও একটি চিড়িয়াখানার। একটি ঘেরা জায়গায় কয়েকটি হাতি ছিল। হাতি দেখতে এসেছিলেন বেশ কিছু মানুষ। দর্শনার্থীদের মধ্যে ছিল এক শিশুও। হাতি দেখতে দেখতে আচমকাই তার এক পায়ের জুতো পড়ে যায় হাতি থাকার ঘেরা জায়গার মধ্যে। দর্শনার্থীরা যখন ভাবছেন জুতো আর পাওয়া যাবে না, তখনই চমক। সবাইকে হতবাক করে এগিয়ে আসে একটি হাতি। হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে পড়ে থাকা জুতোটি ফিরিয়ে দেয় শিশুটিকে। তবে শিশুটিও কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভোলেনি। জুতো পেয়ে হাতিটিকে কিছু ঘাস খেতে দেয় সে।

Zoo elephant cutest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy