Advertisement
E-Paper

শারীরচর্চার পরে খান বিশেষ খাবার, স্বাদ বদল হবে আবার প্রয়োজনীয় শক্তিও মিলবে?

সন্ধ্যায় শারীরচর্চার করলে নৈশাহারে রাখুন বিশেষ খাবার। মাংস, লাউ এবং কিনোয়ার স্টার ফ্রাই। স্বাদ যেমন বদলাবে, তেমনই এর উপকার অনেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:৩৯
নিয়ম করে শরীরচর্চা করেন? নৈশাহারে থাক প্রোটিনে ভরপুর বিশেষ খাবার।

নিয়ম করে শরীরচর্চা করেন? নৈশাহারে থাক প্রোটিনে ভরপুর বিশেষ খাবার। ছবি:সংগৃহীত।

নিয়ম করে শারীরচর্চা করেন? তার পরে কী খান, ডিম, নয়তো প্রোটিন জাতীয় খাবার? সন্ধ্যায় শারীরচর্চার করলে নৈশাহারে রাখুন বিশেষ খাবার। মাংস, লাউ এবং কিনোয়ার স্টার ফ্রাই। স্বাদ যেমন বদলাবে, তেমনই এর উপকার অনেক।

মুরগির মাংসে রয়েছে প্রোটিন। তা ছাড়া এই মাংসে ফ্যাট কম থাকে। ফলে স্বাস্থ্যের পক্ষেও ভাল। প্রোটিন হল পেশির চালিকাশক্তি। শারীরচর্চায় পেশিতে যে টান ধরে বা ক্ষয় হয় তা পূরণের জন্য প্রোটিন জরুরি। তা ছাড়া মুরগির মাংস শরীরে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের জোগান দেয়।

লাউয়ে রয়েছে জল। শারীরচর্চার সময় বাড়তি জলের প্রয়োজন। ফলে নৈশাহারে সব্জিটি রাখলে জলের ঘাটতি দূর হবে। পেট ঠান্ডা রাখতে সাহায্য করে লাউ। লাউয়ে থাকা পটাশিয়াম কিডনির স্বাস্থ্যেরও খেয়াল রাখে। লাউয়ে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

কিনোয়ায় প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে, যা পেট অনেক ক্ষণ ভরিয়ে রাখে। এতে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিড্যান্ট পাওয়া যাবে। এতে প্রায় সব ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই থাকে যা দানাশস্যের চেয়েও বেশি উপকারী। কিনোয়ার গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় ডায়াবেটিক ডায়েটেও কিনোয়া রাখা যেতে পারে।

কী করে বানাবেন?

হাড় ছাড়া মুরগির মাংসের টুকরো ছোট করে কেটে আদার রস, নুন, পাতিলেবুর রস মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়িয়ে মাংসের টুকরো হালকা ভেজে নিন। মাংস হালকা সেদ্ধ হয়ে গেলে ছোট করে টুকরো করা লাউ যোগ করুন। স্বাদমতো নুন, হলুদ, কাঁচালঙ্কা যোগ করুন। সব শেষে দিন সেদ্ধ করা আধ কাপ কিনোয়া। স্বাদের জন্য সয়া সস যোগ করুন।

এই রান্না থেকে মোটামুটি ৫০ গ্রাম প্রোটিন মেলে, তা ছাড়া কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাওয়া যায়, ক্যালোরির মাত্রাও থাকে মাঝারি। ফলে, শারীরচর্চার পরে নৈশভোজে এই খাবারটি অনায়াসে জোড়া যেতে পারে।

Protein Rich Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy