Advertisement
E-Paper

অনলাইন কেনাকাটার নেশা হয়ে গিয়েছে, কী ভাবে বোঝা যাবে সে কথা

অনেকেই জানিয়েছেন, এর জেরে বাড়তি জিনিস কিনে ফেলার প্রবণতাও দেখা দিয়েছে তাঁদের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৯:৩২
অনলাইনে কেনাকাটা কি নেশার পর্যায়ে চলে গিয়েছে?

অনলাইনে কেনাকাটা কি নেশার পর্যায়ে চলে গিয়েছে?

নেটমাধ্যমে এখন কী না পাওয়া যায়! বেনারসি শাড়ি থেকে হাওয়াই চটি, বিলিতি কফি থেকে আলপিন— কম্পিউটারের সামনে বসলেই হল। দিন দুয়েকে পছন্দের জিনিস হাজির হয়ে যাবে বাড়িতে। অতিমারির জেরে লকডাউনের সময়ে এই দ্ধতিতে কেনাকাটার অভ্যাস আরও বেড়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন, এর জেরে বাড়তি জিনিস কিনে ফেলার প্রবণতাও দেখা দিয়েছে তাঁদের মধ্যে।

অনলাইন কেনাকাটা খানিকটা নেশার পর্যায় চলে যাচ্ছে কি না, কী দেখে বুঝবেন সে কথা?

  • প্রয়োজনের তুলনায় বেশি জিনিস কেনা হয়ে যাচ্ছে
  • টাকা না থাকলেও কেনাকাটা করে ফেলছেন
  • নেটমাধ্যমে জিনিস কেনার ঠেলার কাজে ফাঁকি দেওয়া হচ্ছে
  • এক-দু’দিন কিছু না কিনলেই মন খারাপ হয়
  • কাজ না থাকলেই অনলাইন বিপণিতে ঘোরাফেরা করেন

এমন সব প্রবণতা বলে দিতে পারে, অনলাইন কেনাকাটা আর ভাল লাগা নয়, নেশার পর্যায় পৌঁছে গিয়েছে। সে ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন।

Online Shopping E-Commerce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy