Advertisement
E-Paper

শীত চলে যাওয়ার পরেও ফাটা গোড়ালির সমস্যা মিটছে না? কোন ৩ উপায়ে সমাধান হতে পারে?

প্রথমেই দেখুন পর্যাপ্ত জল খাচ্ছেন কি না। শরীর ভেতর থেকে আর্দ্র না থাকলে পা ফাটা সহজে কমতে চায় না। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২১:২৩

ছবি: সংগৃহীত।

শীতকাল চলে যাওয়ার পরেও পা ফাটা না কমা বেশ বিরক্তিকর এবং অস্বস্তিকর। যদি এই বসন্তেও পা ফাটার সমস্যায় ভোগায় তবে প্রথমেই দেখুন পর্যাপ্ত জল খাচ্ছেন কি না। শরীর ভেতর থেকে আর্দ্র না থাকলে পা ফাটা সহজে কমতে চায় না। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। এ ছাড়া মৃতকোষ জমে যাওয়া বা ময়েশ্চারাইজার অভাবেও এমন হতে পারে। সে ক্ষেত্রে সমস্যা দূর করতে ৩টি উপায় কাজে লাগিয়ে দেখতে পারেন।

১. কুসুম গরম জলে পা ভেজান

সপ্তাহে অন্তত ৩ দিন পা ভিজিয়ে পরিষ্কার করা খুব জরুরি। এতে শক্ত হয়ে যাওয়া চামড়া নরম হয়। একটি গামলায় কুসুম গরম জল নিয়ে তাতে সামান্য শ্যাম্পু বা সি-সল্ট এবং লেবুর রস মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। পা ভেজানোর পর একটি পিউমিস স্টোন বা ঝামা পাথর দিয়ে আলতো করে গোড়ালির মরা চামড়া ঘষে তুলে ফেলুন। এরপর পরিষ্কার জলে পা ধুয়ে মুছে নিন।

২. গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ

পা ফাটা সারাতে গ্লিসারিন ম্যাজিকের মতো কাজ করে। এটি ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখে। এক চামচ গ্লিসারিনের সাথে দুই চামচ গোলাপজল এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি সিরাম তৈরি করুন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি ভালো করে ফাটা জায়গায় ম্যাসাজ করুন। এটি নিয়মিত করলে কয়েক দিনেই চামড়া মসৃণ হবে।

৩. ময়েশ্চারাইজার ও মোজার ব্যবহার শুধু ক্রিম লাগানোই যথেষ্ট নয়, সেটি যেন ত্বকের ভেতরে বসে তার ব্যবস্থা করতে হবে। পা পরিষ্কার করার পর পেট্রোলিয়াম জেলি বা ঘন কোনো ফুট ক্রিম মোটা স্তরে গোড়ালিতে লাগান। ক্রিম লাগানোর ঠিক পরেই এক জোড়া সুতির মোজা পরে নিন। এটি সারারাত ক্রিমের আর্দ্রতা ত্বকের ভেতরে আটকে রাখবে ফলে দ্রুত ক্ষত সেরে যাবে।

Cracked Heel Cracked Heel Remedy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy