Advertisement
E-Paper

শুধু টোনার হিসাবে নয়, রূপচর্চায় গোলাপজলের অন্য ভূমিকাও আছে, জেনে নিন ৩ ব্যবহার

টোনার হিসাবেও গোলাপ জল যে কোনও ত্বকেরই উপযোগী। তবে শুধু টোনার নয়, গোলাপ জল আর কী ভাবে রূপচর্চায় ব্যবহার করতে পারেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২০:৪৪
গোলাপ জল কী কী ভাবে ব্যবহার করা যায়?

গোলাপ জল কী কী ভাবে ব্যবহার করা যায়? ছবি: সংগৃহীত।

রূপচর্চায় গোলাপজলের ব্যবহার নতুন নয়। টোনার হিসাবে দীর্ঘ দিন ধরেই তা মাখা হয়। গোলাপজলকে বলা যায় ত্বকের পানীয়। কারণ, গোলাপজল ত্বকের জ্বালা ভাব কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং তরতাজা ভাব আনে। টোনার হিসাবেও এটি যে কোনও ত্বকেরই উপযোগী। স্পর্শকাতর ত্বকের জন্যও তা ভাল। তবে শুধু টোনার হিসাবে নয়, গোলাপজল রূপচর্চায় কাজে লাগানো যায় ভিন্ন ভাবেও।

বরফ

গোলাপজল বরফের ট্রে-তে ঢেলে জমিয়ে নিন। রূপচর্চায় বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। বি-টাউনের বহু তারকাকেই বরফ ব্যবহার করতে দেখা গিয়েছে। গরমের দিনে, মেকআপ করার আগে একটু টুকরো গোলাপজলের বরফ মুখে ১ মিনিট ঘষে নিন। তার পরে ময়েশ্চারাইজ়ার মেখে মেকআপ করলে, তা সহজে গলবে না। ত্বকও দেখাবে উজ্জ্বল।

ফেশিয়াল মিস্ট

গরমে ফেসিয়াল মিস্ট ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে। আলদাা করে ফেস মিস্ট না কিনে, গোলাপজল দিয়েই তা বানিয়ে নিতে পারেন। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা গোলাপজল সঙ্গে রাখুন। রোদের তাপে কষ্ট হলে মুখে একবার করে স্প্রে করে নিন। স্বস্তি মিলবে।

ফোলাভাব কমাতে

ফ্রিজে রাখা ঠান্ডা করা গোলাপজল তুলোয় নিয়ে দুই চোখ বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। শীতল স্পর্শে ক্লান্তি ঘুচবে। চোখের নীচ ঘুমিয়ে ওঠার পরে ফোলা দেখায়। এই ফোলা ভাব কমবে ঠান্ডা পরশে। চোখের নীচের কালিও কমবে।

Rose Water for Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy