Advertisement
E-Paper

এগ্‌জ়িমার সমস্যা হতে পারে ঠোঁটেও, সারা বছর ঠোঁট ফাটলে বাজারচলতি ক্রিম নয়, ঘরেই বানান লিপ বাম

ঠোঁট ফাটার সমস্যা অনেকেরই থাকে। তবে যদি দেখেন, কেবল শীতকাল নয়, সারা বছরই ঠোঁট ফাটছে, ঠোঁটের কোণ শুকিয়ে যাচ্ছে, অথবা ঠোঁটের চামড়া উঠে রক্ত বার হচ্ছে, তা হলে সাবধান হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮
ঠোঁট ফাটা, ঠোঁটে এগ্‌জ়িমার সমস্যা থাকলে কেনা ক্রিম নয়, কী মাখবেন?

ঠোঁট ফাটা, ঠোঁটে এগ্‌জ়িমার সমস্যা থাকলে কেনা ক্রিম নয়, কী মাখবেন? ছবি: ফ্রিপিক।

শীতের দিনে ঠোঁট ফাটে অনেকেরই। তবে ঠোঁট ফাটার সমস্যা অনেকেরই সারা বছর থাকে। এই সমস্যাকে সাধারণ মনে করলে ভুল হবে। শুষ্ক ঠোঁট থেকে নানা রকম ত্বকের সমস্যা হতে পারে। সারা বছরই যদি ঠোঁটের চামড়া শুকনো থাকে, খসখসে ও ফাটা ঠোঁটের সমস্যা ভোগায়, তা হলে সেটি ‘চেলাইটিস’-এর লক্ষণ। ঠোঁট যদি নরম ও মসৃণ রাখতে হয়, তা হলে বাজারচলতি ক্রিম বা লিপ বাম লাগালে চলবে না। চিকিৎসকেরা বলেন, এগ্‌জ়িমার মতো চর্মরোগ ঠোঁটেও হতে পারে। দীর্ঘ সময় ধরে ফাটা ঠোঁটের সমস্যা থেকে এটি হওয়ার ঝুঁকি বাড়ে। কাজেই ঠোঁটের যত্ন নিতেই হবে। সে ক্ষেত্রে বাড়িতে লিপ বাম বা লিপ স্ক্রাব তৈরি করে নিতে পারেন।

মিন্ট লিপ বাম

১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ আমন্ড অয়েল, ১ টেবিল চামচ মোম, ৮ ফোঁটা পেপারমিন্ট অয়েল। তেল ও মাখন দু’মিনিট মাইক্রোওয়েভ আভেনে গরম করুন। মাখন গলে গেলে মোম দিন। সেটা বার করে অল্প ঠান্ডা করে মিন্ট অয়েল মেশান। একটি পাত্রে সংরক্ষণ করুন ও প্রয়োজন মতো ব্যবহার করুন।

ল্যাভেন্ডার লিপ বাম

৪ টেবিল চামচ আমন্ড অয়েল, ১ টেবিল চামচ মোম, ১ টেবিল চামচ মধু, ১/৪ চা চামচ ভিটামিন ই অয়েল, সাত ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ১ চা চামচ কোকো পাউডার। তেল, মোম ও মধু একসঙ্গে গরম করতে দিন। ঈষদুষ্ণ হলে আঁচ থেকে সরিয়ে তার মধ্যে ল্যাভেন্ডার অয়েল, ভিটামিন ই তেল, কোকো পাউডার মিশিয়ে একটি পাত্রে ভরে বরফ ভর্তি পাত্রের মধ্যে রেখে জমিয়ে নিন।

মধু-লেবুর স্ক্রাব

এক চামচ মধুর মধ্যে আধ চামচ পাতিলেবুর রস মিশিয়ে তা দিয়ে ভাল করে ঠোঁটে মালিশ করতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। খুব দ্রুত ঠোঁটের মৃতকোষ দূর করবে এই স্ক্রাবার।

Lip Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy