Advertisement
E-Paper

কম বয়সে বলিরেখা পড়ছে হাতে? কী ভাবে যত্ন নিলে ত্বক নরম ও মসৃণ হবে

শুধু মুখের যত্ন নিলেই হবে, যত্ন দরকার হাতেরও। কী ভাবে পরিচর্যা করলে নরম ও মসৃণ হাত পাবেন, জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:৩৩
Easy Kitchen Remedies and Golden Rules for Flawless Skin

হাতের বলিরেখা দূর হবে, কী কী প্যাক মাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বয়স বাড়লে তার ছাপ যেমন মুখে পড়ে, তেমনই পড়ে হাতেও। কিন্তু মুশকিল হল মুখের ছাপ এড়াতে অধিকাংশে যতখানি যত্নবান হন, হাত থেকে বয়সের ছাপ দূর করতে ততটা চেষ্টা করেন না। মুখের দিকে নজর দিতে গিয়ে বাদ পড়ে হাত। ফলে হাতের চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায়, তাতে বলিরেখাও পড়ে।

মুখের মতো হাতেও সহজে বয়সের ছাপ পড়ে। তাই তার যে পর্যাপ্ত পরিমাণে যত্নের প্রয়োজন আছে, তা বলাই যায়। বরং মুখের চেয়েও হাতের ক্ষেত্রে বেশি যত্নের প্রয়োজন।

কী ভাবে হাতের যত্ন নেবেন?

পাকা কলা ও মধুর প্যাক

কলা হল অ্যান্টি-অক্সিড্যান্ট, পটাশিয়াম এবং ভিটামিন এ-র ভাণ্ডার, যা ত্বকের জেল্লা বৃদ্ধি করে। বলিরেখা দূর করে। কলা ভাল করে চটকে নিয়ে তাতে মধু মেশান। এই মিশ্রণটি হাতে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে ত্বক নরম ও টানটান হবে।

সেদ্ধ গাজরের প্যাক

১ টি গাজর সেদ্ধ করে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভাল করে মিক্সিতে বেটে নিন। এ বার ওই মিশ্রণ হাতে মেখে রাখুন মিনিট ২০। তার পরে জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এই প্যাকে হাতের ত্বকের রংও উজ্জ্বল দেখাবে।

ডিমের সাদা অংশ ও লেবুর রসের প্যাক

ডিমের সাদা অংশটি ভাল করে ফেটিয়ে ফেনা তৈরি করুন, তার পর লেবুর রস মেশান। হাতে লাগিয়ে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করুন। ত্বকে টান ধরতে শুরু করলে জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ১ বার এটি ব্যবহার করলে উপকার পেতে পারেন।

বেসনের প্যাক

ত্বকের ময়লা, ট্যান তুলতে বেসনও খুব কার্যকর। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ৩ টেবিল চামচ দুধ এবং ১ টেবিল চামচ লেবুর রস, কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে এবং পায়ে মেখে মিনিট ১৫ অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন।

Anti-aging
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy