Advertisement
E-Paper

ঘাম চাই না, তবে কায়দা চাই! বৈশাখের গরমে ফুরফুরে থাকতে কেমন হবে পুরুষদের রোজের সাজ

আরামদায়ক ফ্রেবিকের কথা মাথায় রাখুন। সুতির চেয়ে আরামদায়ক কিছু হতে পারে না। লিনেনের পোশাকও পরতে পারেন। লিনেন দ্রুত ঘাম শুষে নেয়, হাওয়া চলাচলের জায়গা থাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৩:৪৬
গরমে ঘামের চিন্তা ছাড়াই ফ্যাশনে থাকুন।

গরমে ঘামের চিন্তা ছাড়াই ফ্যাশনে থাকুন। ছবি: শাহিদ কপূরের ইনস্টাগ্রাম।

গরমের আঁচ ভালই টের পাচ্ছেন শহরবাসী। রোদে বেরোলে মিনিট দশেকের মধ্যেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। আবহাওয়া যতই প্রতিকূল হোক না কেন, তাতে তো আর রোজের কাজ বন্ধ করা যাবে না। বাসে-ট্রেনে ভিড় ঠেলে যাতায়াত করতেই হবে। আবার অনুষ্ঠান-পার্টিতেও যেতে হবে। কাজেই এই সময়ে এমন পোশাক বেছে নিতে হবে, যা আরামদায়ক, যা স্বস্তি দেবে। স্টাইলের সঙ্গে আপস না করে, কেমন হবে পুরুষদের বৈশাখের সাজ, রইল হদিস।

১) টিশার্ট আর জিন্‌স: গ্রীষ্মের দিনে ক্লাসিক টিশার্ট আর জিন্‌সের যুগলবন্দি সব সময়ই হিট। টিশার্ট বাছাইয়ের ক্ষেত্রে সাদা, বেজ, আকাশির মতো হালকা রংগুলি বেছে নিন। টিশার্ট যেন খুব আঁটোসাঁটো না হয়, সে দিকে খেয়াল রাখুন। এমন টিশার্টের সঙ্গে স্ট্রেট ফিট ফেডেড জিন্‌স মানাবে। গরমের সময় কালো, গাঢ় নীল রঙের জিন্‌সগুলি না পরাই ভাল। সঙ্গে একটা সাদা স্নিকার্স পরে নিলেই গরমে যে কোনও জায়গায় যাওয়ার জন্যই একেবারে তৈরি।

২) টিশার্ট আর ট্রাউজ়ার্স: অফিস হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে বেড়াতে যাওয়া একটা হালকা রঙের কলারযুক্ত টিশার্টের সঙ্গে টেলর্‌ড ট্রাউজ়ার্স পরে ফেললেই হল। হালকা রঙের টিশার্টের সঙ্গে ঘিয়ে, সেজ গ্রিন, হালকা বাদামি রঙের ট্রাউজ়ার্স বেছে নিতে পারেন। ক্যাজুয়াল লুক চাইলে স্নিকার্স দিয়ে আর কোনও বিশেষ অনুষ্ঠান থাকলে লোফার্স দিয়ে স্টাইল করতে পারেন। সন্ধ্যাবেলা আশপাশে বেরোনো হোক বা বন্ধুদের সঙ্গে আউটিং— এমন পোশাক কিন্তু সব সময়ই হিট।

Advertisement
গরমের পোশাক হোক আরামদায়ক।

গরমের পোশাক হোক আরামদায়ক। ছবি: ইশান খট্টরের ইনস্টাগ্রাম।

৩) স্ট্রাইপ শার্ট আর ট্রাউজ়ার্স: আরামদায়ক ফ্রেবিকের কথা মাথায় রাখুন। সুতির চেয়ে আরামদায়ক কিছু হতে পারে না। লিনেনের পোশাকও পরতে পারেন। লিনেন দ্রুত ঘাম শুষে নেয়, হাওয়া চলাচলের জায়গা থাকে। তাই লিনেন বা সুতির একটি হালকা রঙের স্ট্রাইপ শার্টের সঙ্গে ট্রাউজ়ার্সের জুটি কিন্তু দারুণ মানাবে। স্বচ্ছন্দের জন্য ফুল হাতা শার্টের হাতাগুলি রোল করে খানিকটা উঠিয়ে রাখুন। অফিস হোক বা কোনও অনুষ্ঠান, এমন পোশাক পরে সব জায়গাতেই আরারমবোধ করবেন।

৪) টিশার্ট আর শর্টস: টেলর্‌ড ফিট শর্টসের সঙ্গে একটা হালকা রঙের টিশার্ট বেছে নিতে পারেন। কোথাও ঘুরতে যাওয়াই হোক বা সিনেমা দেখতে যাওয়া, আরাম আর স্টাইল দুটোই চাইলে এমন পোশাক আদর্শ। সঙ্গে পরে ফেলুন একটা স্নিকার্স বা স্লিপ-অন।

৫) একরঙা শার্ট আর জিন্‌স: এই সময় একরঙা সুতির হাফ হাতা শার্টের সঙ্গেও ফেডেড জিন্‌স পরে ফেলতে পারেন। শার্টের ক্ষেত্রে সাদা, আকাশি, গোলাপি, পিচ, ঘিয়ে, মিন্ট গ্রিনের মতো রং বেছে নিতে পারেন। জিন্‌সের কাপড় যেন খুব বেশি মোটা না হয়। একটা কিটো কিংবা স্নিকার্স সঙ্গে সানগ্লাস, গরমে কোথাও বেরোনোর জন্য একেবারে আদর্শ।

Summer Tips summer fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy