Advertisement
E-Paper

ত্বক ভীষণ তৈলাক্ত? মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখতে কোন ধরনের প্রাইমার ব্যবহার করবেন?

প্রাইমার মেকআপকে দীর্ঘস্থায়ী করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে। তবে তৈলাক্ত ত্বকে মেকআপ বসানো খুব কঠিন কাজ। সে ক্ষেত্রে প্রাইমারও বাছাই করতে হয় বুঝেশুনে। তৈলাক্ত ত্বকে কোন প্রাইমার ব্যবহার করবেন? জেনে নিন খুঁটিনাটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:৩৩
তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে কোন প্রাইমার ব্যবহার করবেন?

তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে কোন প্রাইমার ব্যবহার করবেন? ছবি: সংগৃহীত।

অনেক ক্ষণ ধরে মেকআপ করেও সেই মেকআপ দীর্ঘস্থায়ী হয় না। এই সমস্যায় অনেকেই ভোগেন। এর অন্যতম খারণ হল অনেকেই প্রাইমার ব্যবহার এড়িয়ে যান। ফাউন্ডেশন লাগানোর আগে মুখে প্রাইমার লাগানো ভীষণ জরুরি। প্রাইমার মেকআপকে দীর্ঘস্থায়ী করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে। তবে তৈলাক্ত ত্বকে মেকআপ বসানো খুব কঠিন কাজ। সে ক্ষেত্রে প্রাইমারও বাছাই করতে হয় বুঝেশুনে। তৈলাক্ত ত্বকে কোন প্রাইমার ব্যবহার করবেন? জেনে নিন খুঁটিনাটি।

১. তবে তৈলাক্ত ত্বকে ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করাই ভাল। এই প্রাইমার মুখের তেলতেলে ভাব কাটাতে সাহায্য করে, উন্মুক্ত রন্ধ্রের (ওপেন পোর্‌স) সমস্যা থাকলে সেই দাগ আবছা করতেও এই প্রাইমার বেশ ভালই কাজে আসে।

২. তৈলাক্ত ত্বকে প্রাইমার মিস্টও ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশন ব্যবহারের আগে এই মিস্ট ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

৩. তৈলাক্ত ত্বকের জন্য প্রাইমার কেনার আগে দেখে নিন তা ‘অয়েল ফ্রি’ কি না। ‘অয়েল ফ্রি প্রাইমার’ তেলের বদলে গ্লিসারিন ও হাইলোরিউনিক অ্যাসিডের মতো উপাদান থাকে, যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।

৪. তৈলাক্ত ত্বকের জন্য ‘সিলিকন-বেস্ড প্রাইমার’ ও বেশ ভাল। ত্বকে মসৃণ ভাব আনতে সাহায্য করে এই ধরনের প্রাইমার, শুধু তা-ই নয়, এই প্রাইমার ত্বকে তেলের পরিমাণ রোধ করতেও বেশ উপকারী

৫. ‘ওয়াটার বেস্‌ড প্রাইমার’ ও কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। এই প্রাইমার খুব সহজেই ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। এতে কোনও রকম তেল থাকে না।

Beauty Hacks Makeup Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy