Advertisement
E-Paper

গরমে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা বাড়বে, ত্বক নরম ও মসৃণ রাখতে কোন কোন পানীয় খাওয়া শুরু করবেন?

গরম যত বাড়বে, ততই ব্রণর সমস্যা ভোগাবে। রোজ কিছু নিয়ম মেনে চললেই ত্বক ভাল রাখা সম্ভব। তার জন্য কিছু পানীয় কাজে আসতে পারে। ঘরে তৈরি বেশ কিছু ‘ডিটক্স’ পানীয় ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:০৯
ব্রণ-র‌্যাশের সমস্যা কমাবে কোন কোন পানীয়?

ব্রণ-র‌্যাশের সমস্যা কমাবে কোন কোন পানীয়? ছবি: ফ্রিপিক।

গরম বাড়ছে। চড়া রোদে বেরোলেই মুখ জ্বালা করছে। তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। গড়ম বাড়লে ব্রণ-র‌্যাশের সমস্যাও দেখা দেবে। সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের প্রদাহ বাড়িয়ে দেয়। ফলে ঘাম জমে ব্রণ-ফুস্কুড়ি বা হিট র‌্যাশের সমসযা বাড়ে। এর থেকে রেহাই পেতে কোনও ক্রিম বা জেল মাখলে লাভ হবে না। বরং ভিতর থেকে শরীর ঠান্ডা রাখতে হবে। প্রদাহ কমাতে হবে। তার জন্য জরুরি কিছু ডিটক্স পানীয় যা টক্সিন দূর করে ত্বককে সতেজ করে তুলবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।

ব্রণর সমস্যা কমাবে কোন কোন পানীয়?

হলুদ-লেবুর ডিটক্স

বহুকাল আগে থেকেই অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান-সমৃদ্ধ হলুদ ত্বকের যত্ন নিতে ব্যবহৃত হয়ে আসছে। র‌্যাশ কিংবা ব্রণর হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে হলুদের জুড়ি মেলা ভার। অন্য দিকে ভিটামিন সি-সমৃদ্ধ লেবু ত্বক সুস্থ রাখার অন্যতম উপাদান। রোজ সকালে খালি পেটে আধ কাপ জলে দু’চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। ঘরোয়া উপায়ে যত্নে থাকবে ত্বক।

বিট-বেদানার জুস

এক কাপ বিটের টুকরো, এক কাপ বেদানা, এক কাপ শসা কুচি ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার তাতে জল মিশিয়ে ছেঁকে নিয়ে পানীয়ে মেশান পুদিনা পাতা। এই পানীয় কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিন। তার পর এতে পাতিলেবুর রস মিশিয়ে পান করুন।

ডাবের জল ও চিয়া বীজের পানীয়

ডাবের জলে থাকা ইলেকট্রোলাইট গরমে ক্লান্তি দূর করে আর চিয়া বীজ পেট ঠান্ডা রাখে। চিয়া বীজ হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করবে। এই পানীয় তৈরি করতে এক গ্লাস ডাবের জল ও এক চামচ ভেজানো চিয়া বীজ নিতে হবে। ডাবের জল গ্লাসে ঢেলে তাতে চিয়া বীজ মিশিয়ে দিন। উপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে পান করুন।

শসা ও পুদিনার ডিটক্স

শসা শরীরকে ঠান্ডা রাখে আর পুদিনা পাতা হজমে সাহায্য করে। ১টি মাঝারি মাপের শসা টুকরো করে কেটে নিতে হবে। সঙ্গে লাগবে ১০-১২টি পুদিনা পাতা, ১টি গোটা পাতিলেবু আধখানা করে কেটে নেওয়া ও এক লিটার জল। একটি কাঁচের বড় বোতলে জল ভরে তাতে তাতে শসা, লেবু ও পুদিনা দিয়ে দিন। সারা রাত বা অন্তত ৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। সারা দিন অল্প অল্প করে এই জল পান করুন।

পুদিনা-দারচিনির ডিটক্স

পুদিনা পাতা, ধনে পাতা, মশলার মধ্যে আদা, দারচিনি, গোটা হলুদ, লবঙ্গ ইত্যাদি ভিজিয়েও ডিটক্স পানীয় তৈরি করা যায়। এই পানীয়ে এত বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা অকালবার্ধক্য রোধ করতে পারে। এই পানীয় ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে, বলিরেখা দূর করবে।

Acne Cure Acne Problem Skin Rashes Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy