Advertisement
E-Paper

ঘামের কারণে সানস্ক্রিন মাখছেন না? ত্বকের ক্ষতি রুখতে ব্যবহারের কৌশল জেনে রাখুন

অনেকেই আছেন, যাঁদের ত্বক শরীরের তুলনায় বেশি ঘামে। তার উপর সানস্ক্রিন মাখলে আরও বেশি ঘাম হয়। তাই ত্বক পুড়ে যাওয়ার ভয় থাকলেও সানস্ক্রিন মাখতে চান না কেউ কেউ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২০:৩৬
সানস্ক্রিন মাখুন নিয়ম মেনে।

সানস্ক্রিন মাখুন নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।

অতিরিক্ত দূষণ ও কড়া রোদের তাপে ত্বকের বারোটা বাজছে। তার উপর যদি সানস্ক্রিন না লাগান, তা হলে ত্বকের আরও ক্ষতি হতে পারে। অনেকেই আছেন, যাঁদের ত্বক শরীরের তুলনায় বেশি ঘামে। তার উপর সানস্ক্রিন মাখলে আরও বেশি ঘাম হয়। তাই ত্বক পুড়ে যাওয়ার ভয় থাকলেও সানস্ক্রিন মাখতে চান না কেউ কেউ।

কেবল ঘাম হওয়া নয়, সানস্ক্রিনে টাইটিয়াম যৌগ থাকে তাই মুখে মাখলে সাদা দেখায় বলেও অনেকে কিন্তু এটি ব্যবহার করতে চান না। তবে কিছু ফিকির জানলে এমনটা হবে না। রূপচর্চাবিদ শর্মিলা সিংহ ফ্লোরা বলেন, ‘‘সানস্ক্রিন কেনার সময়ে সেটি যেন টিন্টেড সানস্ক্রিন হয়, সে বিষয় খেয়াল রাখতে হবে। আর সানস্ক্রিন মাখার আগে অবশ্যই তাতে সামান্য জল মিশিয়ে নিন। সানস্ক্রিনের সঙ্গে জল ভাল করে মেখে নিন ত্বকে। পাতলা হয়ে গেলে তা রোমকূপের ভিতর ভাল করে ঢুকবে। জল ত্বকের রোমকূপকে ঠান্ডা রাখবে। ফলে ঘাম কম হবে।’’

ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে খুব বেশি ঘাম হয়। সে ক্ষেত্রে সোয়েট ফ্রি কিংবা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন ক্রিমের পরিবর্তে সানস্ক্রিন জেল বা স্প্রে ব্যবহার করতে পারেন। সূর্যের তাপ থেকে ত্বক রক্ষাও পাবে, আর ঘামও হবে না।

Advertisement
Sunscreen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy