Advertisement
E-Paper

চৌকো আকৃতির নখ পছন্দ? গরমের মরসুমে নজর কাড়তে কী ভাবে করবেন এমন নখসজ্জা

নখ সজ্জায় চৌকো আকার নতুন করে ফিরছে। কী ভাবে এমন আকার দেবেন, কী ভাবেই বা সাজিয়ে তুলবেন নখ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৫:০৯
চৌকো নখের পুরনো পন্থাই কি ফিরছে?

চৌকো নখের পুরনো পন্থাই কি ফিরছে? ছবি: সংগৃহীত।

শুধু লাল বা খয়েরি নেলপলিশ পরে নখ রাঙিয়ে নেওয়ার পন্থা এখন অনেকটাই সেকেলে। বরং সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে নখসজ্জা। নখ সাজানো কোনও সাদামাঠা ব্যাপার নয়, তা যে শিল্প হয়ে উঠতে পারে তার প্রমাণ রয়েছে ভূরি ভূরি।

ইদানীং নেল আর্ট বা নখ শিল্পের কদর বেড়েছে। কৃত্রিম নখ লাগিয়ে তাতে ইচ্ছেমতো নকশা করা হচ্ছে। নেল পিয়ার্সিং-ও পছন্দ করছেন অনেকে। তবে যাঁরা কৃত্রিম নখ চান না বা লম্বা নখে ক্লান্ত হয়ে গিয়েছেন তাঁরা ফিরতে পারেন নখসজ্জার পুরনো পন্থায়। নখসজ্জায় এক সময়ে বেশ জনপ্রিয় ছিল স্কোয়ার নেল বা চৌকো আকৃতির নখ, ইদানীং সেই চলই আবার ঘুরে-ফিরে আসছে।

চৌকো নখের আকৃতি কেমন ভাবে করবেন?

স্কোয়ার বা চৌকো নখের সুবিধা হল, যে কোনও দৈর্ঘ্যের নখেই তা মানানসই হয়। যিনি লম্বা নখ রাখতে পছন্দ করেন না তিনিও সহজে এমন আকারে নখ কাটতে পারেন। নখ হয় চৌকো আকারের, অগ্রভাব হয় ধারালো। যতটা নখ রাখতে চাইছেন তার উপর থেকে নখ কাটতে হবে আড়াআড়ি ভাবে।

গরমের হালকা পোশাক, টি-শার্ট সব কিছুর সঙ্গেই এমন নখসজ্জা মানানসই হতে পারে। তবে কিছু সমস্যাও আছে। নখের অগ্রভাগ ধারালো হওয়ায় তা থেকে আঘাত লাগতে পারে, কোনও পোশাকের সুতোও ছিঁড়ে যেতে পারে।

কেমন হবে নখের সজ্জা?

কেমন হবে নখের সজ্জা?

নখসজ্জাশিল্পীরা বলছেন, চৌকো নখের উপরিভাগ একটু ঘষে দিয়ে তা একটু ভোঁতা করে দেওয়া যেতে পারে। তাতে সৌন্দর্যও বজায় থাকবে আবার অসুবিধাও হবে না।

কী ভাবে সাজাবেন নখ?

রঙিন নেলপলিশ নয়, রং স্বচ্ছ রঙের বেস কোট লাগিয়ে নখের ডগায় সাদা রঙের নেলপালিশ দিয়ে আড়াআড়ি একটু চওড়া করে সাদা নেলপালিশ টেনে দিলেও ভাল লাগবে।

আবার ফুলের নকশাও গরমের মরসুমে মানাবে বেশ। ছোট সরু কাঠি দিয়ে রঙিন নেলপলিশের সাহায্যে নখের উপর ছোট ছোট ফুল আঁকুন। আবার সব ক’টি নখে একই নকশা না এঁকে কোনও কোনও নখে সাধারণ ভাবে নেলপলিশ পরে নিতে পারেন। মিলিয়ে মিশিয়ে নকশা করলে তা দেখতে আরও ভাল লাগবে।

Nail Art manicure
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy