Advertisement
E-Paper

মনোমতো আয়ের পরও হাতে টাকা থাকছে না? অর্থসমস্যার কারণ লুকিয়ে জন্মসংখ্যায়, খোঁজ দিলেন জ্যোতিষী

সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, জন্মসংখ্যা অনুযায়ী আমাদের সকলের মধ্যেই এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য আয়ক্ষেত্র দুর্বল হয়। যাঁরা সে সকল বিষয় কাটিয়ে উঠতে পারেন তাঁদের আয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১২:৩৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

টাকা সংক্রান্ত সমস্যায় অনেকেই ভোগেন। অনেক মানুষই যে পরিমাণে পরিশ্রম করেন, সেই তুলনায় আয় তেমন ভাল হয় না। এর ফলে কাজের প্রতি মনোযোগের বিঘ্ন ঘটে। পরিশ্রম করার ইচ্ছাও লোপ পায়। তবে পরিশ্রম করলেই যে মনোমতো আয় করা যাবে এ ধারণা ঠিক নয়। আয়োন্নতির জন্য প্রয়োজন সঠিক ক্ষেত্রে, সঠিক নিয়মে কাজ করা। তা হলেই জীবনে সুদিনের ভোর আসবে। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, জন্মসংখ্যা অনুযায়ী আমাদের সকলের মধ্যেই এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য আয়ক্ষেত্র দুর্বল হয়। যাঁরা সে সকল বিষয় কাটিয়ে উঠতে পারেন তাঁদের আয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না। কিন্তু যাঁরা পারেন না, তাঁরাই অর্থকষ্টে দিন কাটান। আপনার কোন স্বভাবের জন্য মনোমতো আয় হচ্ছে না, জেনে নিন।

১: ১ জন্মসংখ্যার ব্যক্তিরা অহঙ্কারী স্বভাবের হন। এঁরা অন্যের পরামর্শ সচরাচর গ্রহণ করতে চান না বলে জানাচ্ছে শাস্ত্র। নিজের নেওয়া ভুল সিদ্ধান্তের জন্য এঁদের আয়ের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হয়।

২: ঝুঁকি নিতে ভয় পান ২ জন্মসংখ্যার ব্যক্তিরা। সেই কারণে নানা সুযোগ এঁদের হাতছাড়া হয়ে যায়। আয়ের ক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পান না। তেমনটাই জানাচ্ছে সংখ্যাতত্ত্ব।

৩: সংখ্যাতত্ত্বমতে, ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে শৃঙ্খলার অভাব দেখা যায়। এঁরা বুঝেশুনে খরচ করেন না। সেই কারণে টাকা আসলেও তা এঁদের হাতে থাকে না।

৪: ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের টাকা খোয়া যায়। তেমনটাই জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। এঁরা প্রচুর আয় করলেও টাকা ধরে রাখতে পারেন না।

৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে স্থিতিশীলতার অভাব দেখা যায় বলে বিশ্বাস। বার বার পেশা পরিবর্তনের জন্য এঁদের আয়ক্ষেত্রে উন্নতি দেখা যায় না।

৬: সংখ্যাশাস্ত্র মতে, ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা বিলাসবহুল জীবন কাটাতে ভালবাসেন। বিলাসিতার পিছনে এঁরা আয়ের সমস্ত টাকা খরচ করে ফেলেন। সেই কারণে হাতে টাকা থাকে না।

৭: ভুল পেশা বেছে নেওয়ার জন্য ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে পারেন না। তেমনটাই জানাচ্ছে সংখ্যাতত্ত্ব।

৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা যে কোনও বিষয় নিয়ে বেশি ভাবেন। এর ফলে কাজের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়। তাই মনোমতো উপার্জনে বাধার সম্মুখীন হতে হয় বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব।

৯: যে কোনও কাজে তাড়াহুড়ো করা ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের স্বভাব। সেই কারণে এঁদের কাজে নানা ভুল হয়, যা এঁদের উপার্জনের পথে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করা হয়।

Numerology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy