বার্ধক্য একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মূলত জিনগত বৈশিষ্ট্য, জীবনযাত্রা, ডায়েট এবং নিজের যত্ন নেওয়ার উপর নির্ভর করে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, কিছু নির্দিষ্ট সংখ্যার জাতিকাদের উপর বয়সের কোনও ছাপই পড়ে না। বয়স চল্লিশের দোরগোড়া পেরিয়ে গেলেও তাঁদের দেখে প্রাণোচ্ছল যুবতী বলে ভুলও হতে পারে। সংখ্যাতত্ত্ব অনুসারে, জন্মগত ভাবে নির্দিষ্ট কিছু জন্মসংখ্যার জাতিকারা চিরতারুণ্যের অধিকারী হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সৌন্দর্য আরও বেড়ে যায়। নীচে সেই জন্মসংখ্যার জাতিকাদের নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
আরও পড়ুন:
জন্মসংখ্যা ৩
এই সংখ্যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি। তা জ্ঞান, সৃজনশীলতা এবং আনন্দের প্রতীক। ৩ জন্মসংখ্যার নারীরা সাধারণত খুব হাসিখুশি, আশাবাদী এবং আড্ডাপ্রিয় হন। তাঁরা জীবনকে ইতিবাচক ভাবে দেখতে পছন্দ করেন। হাসিখুশি মানুষের মুখে বলিরেখা বা বয়সের ছাপ দেরিতে পড়ে। সে কারণে তাঁদের ভিতরের পজ়িটিভ এনার্জি বাহ্যিক রূপকেও দীর্ঘ দিন সতেজ রাখতে সাহায্য করে।
আরও পড়ুন:
জন্মসংখ্যা ৫
৫ সংখ্যার অধিপতি গ্রহ হল বুধ যা চিরযৌবন, চঞ্চলতা এবং বুদ্ধিমত্তার প্রতীক। এই জন্মসংখ্যার নারীরা ভীষণ প্রাণবন্ত স্বভাবের হন। এঁরা সহজে একঘেয়েমিতে ভোগেন না এবং সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করেন। এই মানসিক সতেজতার কারণে তাঁদের চেহারায় একটা সহজাত উজ্জ্বলতা থাকে, যার ফলে তাঁদের প্রকৃত বয়সের চেয়ে বেশ কমবয়সি দেখায়।