Advertisement
E-Paper

Frizzy Hair: শ্যাম্পু করার পর চুল উস্কোখুস্কো হয়ে যায়? মসৃণ চুল পেতে কী ব্যবহার করবেন

শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগিয়েও অনেক সময়ে চুল হয়ে পড়ে উস্কোখুস্কো । কোন উপায়ে সমাধান করবেন এই সমস্যার?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ২৩:৩৪

ছবি: সংগৃহীত

অনেকের চুল খুব উশকোখুশকো। বিশেষ করে শ্যাম্পু করার পর এই সমস্যা আরও বাড়ে। কন্ডিশনার লাগিয়েও সেই চুল বাগে আনা যায় না। উল্টে সমস্যা বাড়ে। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই রকম চুলও দিব্যি সামলে নেওয়া সম্ভব হবে।

নারকেল তেল

চুলের যত্নে নারকেল তেল সেই প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। শ্যাম্পু করার পর চুলের উশকোখুশকো ভাব কাটাতে নারকেল তেল দারুণ কাজ করে। প্রথমে হাতের তালুতে কয়েক ফোঁটা নারকেল তেল নিন। তারপর সেটা ভাল করে চুলের মধ্যে দিয়ে মাথার ত্বকে মালিশ করে নিন। বেশ খানিক ক্ষণ মালিশ করে রেখে দিন। চুল নরম ও মোলায়েম হবে।

অ্যাভোকাডো তেল

অ্যাভোকাডোর মধ্যে রয়েছে এমন উপাদান, যা চুলকে শক্তিশালী করে। এতে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন এ। চুলের স্বাস্থ্য ভাল রাখতে অ্যাভোকাডোর ভূমিকা গুরুত্বপূর্ণ। চুলের আর্দ্র ভাব আনতেও এর জুড়ি মেলা ভার। শ্যাম্পু করার পর এই তেল চুলের উশকোখুশকো ভাব সামলাতে সাহায্য করবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Hair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy