Advertisement
E-Paper

শ্যাম্পু কেনার আগে সতর্ক হোন! বোতলে ৪টি রাসায়নিক থাকলেই বাড়তে পারে চুল পড়ার সমস্যা

কারও তেল মাখার পর হুড়মুড়িয়ে চুল পড়ে, আবার কারও শ্যাম্পু করার পর। সব সময়ে যে তা শরীরের অভ্যন্তরীণ কারণে হয়, তা কিন্তু নয়। শ্যাম্পুর ক্ষতিকর রাসায়নিকও তার জন্য দায়ী। জেনে নিন, শ্যাম্পুতে কোন কোন রাসায়নিক থাকলে, তা না কেনাই ভাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৭:১০
শ্যাম্পু কেনার আগে কী কী দেখে নিতে হবে?

শ্যাম্পু কেনার আগে কী কী দেখে নিতে হবে? ছবি: সংগৃহীত।

শীত, গ্রীষ্ম বা বর্ষা— সারা বছর ধরেই চুল পড়ার সমস্যায় ভোগেন এমন অনেকেই আছেন। দাম দিয়ে অ্যান্টি-হেয়ার ফল শ্যাম্পু কিনেও কোনও লাভ হয় না। এক বার ব্যবহার করেই চুল পড়া বন্ধ হবে, এমন আশা না করলেও চুল পড়ার পরিমাণ যে বেড়ে যাবে, তেমনটাও ভাবেননি। অভিজ্ঞরা বলছেন, আবহাওয়ার জন্যই হোক বা অন্য যে কোনও কারণে, প্রতি দিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বেশি চুল পড়লেই চিন্তার কথা। কারও তেল মাখার পর হুড়মুড়িয়ে চুল পড়ে, আবার কারও শ্যাম্পু করার পর। সব সময়ে যে তা শরীরের অভ্যন্তরীণ কারণে হয়, তা কিন্তু নয়। শ্যাম্পুর ক্ষতিকর রাসায়নিকও তার জন্য দায়ী। জেনে নিন, শ্যাম্পুতে কোন কোন রাসায়নিক থাকলে, তা না কেনাই ভাল।

ক্লোরিন: শ্যাম্পুতে থাকা ক্লোরিনের কারণে চুলের আগা ফাটতে শুরু করে। মাথার ত্বকে চুলকানি শুরু হয়, জ্বালাও হতে পারে। বেশি মাত্রায় ক্লোরিনযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বকে প্রাকৃতিক তেলের পরিমাণ কমে যায়। ক্লোরিনের কারণে চুলের স্বাভাবিক রংও নষ্ট হয়ে যেতে পারে।

ফ্লুরাইড: চুলে ফ্লুরাইড বেশি মাত্রায় ব্যবহার করলে মাথার ত্বক খুব শুষ্ক হয়ে যায়। এই কারণে চুল ঝরার পরিমাণ অত্যধিক হারে বেড়ে যেতে পারে।

সালফেট: সালফেট হল একটি সিন্থেটিক যৌগ। যা সাধারণত পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। শ্যাম্পুর শিশির গায়ে প্রায়শই সোডিয়াম লরেট সালফেট এবং সোডিয়াম লরেথ সালফেট নামক দুটি যৌগের নাম লেখা থাকে। এই দুটি যৌগের কারণেই শ্যাম্পুতে ফেনা হয়। মাথার ত্বক থেকে ধুলোময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করতে পারলেও নিয়মিত ব্যবহারে চুলের যথেষ্ট ক্ষতি হয়।

প্যারাবেন: অনেক শ্যাম্পুর মধ্যেই নানা রকম ভেষজ থাকে। দীর্ঘ দিন বোতলবন্দি হয়ে থাকার ফলে শ্যাম্পুর মধ্যে ব্যাক্টেরিয়া বা ছত্রাক বাসা বাঁধতেই পারে। শ্যাম্পু যাতে নষ্ট না হয়, তাই ব্যবসায়িক স্বার্থেই শ্যাম্পুতে প্যারাবেন দেওয়া হয়। এই রাসায়নিকটি চুলের যথেষ্ট ক্ষতি করে।

Hair Care Tips Hair care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy