Advertisement
E-Paper

রোদে পুড়ে কালচে ছোপ পড়ছে হাতে, কনুইয়ের কাছেও কালচে দাগ, ত্বকের জেল্লা ফিরবে ঘরে তৈরি কিছু প্যাকেই

মুখ বা চুলের জন্য যতটা যত্ন নেন, ততটা কি হাতের জন্য নেন? দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ছাপ পড়তে শুরু করে হাতে। তা ছাড়া রোদে পুড়ে কালচে দাগছোপও পড়ে। কী ভাবে যত্ন নেবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৪০
হাতের কালচে ছোপ দূর হবে, ঘরেই তৈরি করে নিন কিছু প্যাক।

হাতের কালচে ছোপ দূর হবে, ঘরেই তৈরি করে নিন কিছু প্যাক। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বকের ট্যান দূর করা সহজ নয় একেবারেই। নামীদামি প্রসাধনী ব্যবহার করেও রোদে পোড়া দাগ একটুও ফিকে হয় না। পার্লারে গিয়ে একগাদা প্রসাধনী ব্যবহারেও লাভ হয় না। তার চেয়ে ঘরোয়া উপায়ে যত্ন নেওয়াই ভাল। রোদের তাপে হাতের চামড়া পুড়ে গিয়ে কালচে, খসখসে ও প্রাণহীন দেখায়। একেই বলা হয় ‘সান ট্যান’। এর জন্য প্রয়োজন সঠিক এক্সফোলিয়েশন। প্রাকৃতিক কিছু উপকরণেই তা সম্ভব। এতে যেমন রোদে পোড়া কালচে দাগছোপ উঠে যাবে, তেমনই ত্বক ভিতর থেকেও সজীব হয়ে উঠবে।

কী ভাবে যত্ন নেবেন হাতের?

সানস্ক্রিন

রোদে বেরোতেই হবে। সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বককে পুড়িয়ে দেয়। তখন ত্বকে কালচে দাগছোপ পড়তে শুরু করে। তাই বেরোনোর আগে সব সময়ে সানস্ক্রিন লাগাতেই হবে হাতে।

মধু-অলিভ অয়েলের প্যাক

হাতের ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তাহলে কয়েক ফোঁটা মধু ও অলিভ অয়েল মিশিয়ে, হাতে মালিশ করে মিনিট পনেরো রেখে ধুয়ে নিন। কয়েক দিনের ব্যবহারে হাতের ত্বক কোমল এবং মসৃণ হবে।

সয়াবিন পাউডার-হলুদের প্যাক

শুষ্ক ত্বকে এমনিতে বেশি ট্যান পড়ে। শুষ্ক ত্বকের ট্যান তোলা সহজ নয়। শুষ্ক ত্বকের ট্যান তোলার জন্য রয়েছে বিশেষ একটি প্যাক। সয়াবিন পাউডার, দুধের সর, কাঁচা হলুদ, গাজরের রস একসঙ্গে মিক্সিতে বেটে নিন। এ বার সেই প্যাকটি করে ত্বকে লাগিয়ে নিন। রাখুন ১০ থেকে ১৫ মিনিট। শুকিয়ে এলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে প্যাকটি ধুয়ে ফেলুন।

আলু ও লেবুর রসের প্যাক

একটি গোটা আলু কুরে তার থেকে রস বার করে নিন। এর সঙ্গে এক চামচ পাতিলেবুর রস মেশান। এই মিশ্রণ তুলোয় করে নিয়ে ট্যান পড়া জায়গায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। তার পর ঠান্ডা জলে হাত ধুয়ে নিন।

Skin Care Tips Skin Tan Remedy Tan Removing Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy