Advertisement
E-Paper

৪৭ বছর বয়সেও রানির জেল্লা নজর কাড়ে! কোন উপকরণটি রোজ মুখে মাখতে ভোলেন না অভিনেত্রী?

ইতিমধ্যেই ৪৭ ছাড়িয়েছে রানির বয়স। তবে অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর জেল্লাদার ত্বকের পিছনে রয়েছে একটি পরিচিত তেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭
অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।

সিনেমার জগতে প্রায় ৩০ বছর ধরে কাজ করছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। ‘কুছ কুছ হোতা হ্যয়’-এর মতো রোম্যান্টিক ছবিতে কলেজছাত্রীর ভূমিকায় হোক বা ‘মর্দানি’-র মতো ছবিতে দাপুটে পুলিশ অফিসারের চরিত্র— সব রকম রোলেই দর্শকের মন জয় করেছেন তিনি। বয়স তাঁর ইতিমধ্যেই ৪৭ ছাড়িয়েছে। তবে অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর জেল্লাদার ত্বকের পিছনে রয়েছে একটি পরিচিত তেল।

এক সাক্ষাৎকারে রানি বলেন, তিনি রূপচর্চা করেন অতি সাধারণ ভাবে। দীর্ঘ দিন ধরে তিনি নারকেল তেল ব্যবহার করে আসছেন। রানির কথায়, ‘‘আমি শুধু নারকেল তেল ব্যবহার করি। নারকেল তেল ভীষণ ভালবাসি আমি। রূপচর্চাতেও যেমন কাজে লাগাই, তেমনই খেতেও ভাল লাগে। নারকেল তেলের থেকে ভাল কিছু হতে পারে না।’’ রানি মনে করেন ত্বকের পরিচর্যায় কী ব্যবহার করবেন তা অনেকটাই আপনি কোথায় থাকছেন তার উপর নির্ভর করবে। আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে রূপচর্চার উপকরণও বদলে ফেলা জরুরি।

রানির ব্যাখ্যা , ‘‘আমি জুহুতে বড় হয়েছি। জুহু সমুদ্র উপকূলবর্তী এলাকা। আর সেই অঞ্চলে বেড়ে উঠেছি বলেই নারকেল তেল আমার ত্বকের জন্য ভীষণ উপকারী। যাঁরা সমুদ্র উপকূলবর্তী এলাকায় থাকেন তাঁরা নারকেল তেল ব্যবহার করতে পারেন। আমার ত্বকে এই তেল ম্যাজিকের মতো কাজ করে। তবে যাঁরা পাহাড়ে থাকেন তাঁদের ত্বকে এটি কাজ না-ও করতে পারে।’’

Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy