Advertisement
E-Paper

পোশাকের ছলে এ বার চুড়ি পরলেন উরফি জাভেদ, তবে হাতে নয়

আগে কখনও কাচ দিয়ে তৈরি পোশাক পরেছেন উরফি, কখনও ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে নেটাগরিদের নজর কেড়েছেন। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে। চুড়ি পড়লেন উরফি। তবে হাতে নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৫:২১
গোলাকার চুড়ির মতো ‘রিং’ দিয়ে এক পোশাক তৈরি করেছেন তিনি।

গোলাকার চুড়ির মতো ‘রিং’ দিয়ে এক পোশাক তৈরি করেছেন তিনি। ছবি: সংগৃহীত

অভিনয়ে খুব একটা পসার না জমলেও রকমারি পোশাক নিয়ে দিব্যি আছেন মডেল উরফি জাভেদ। ছক ভাঙার ফ্যাশন আর বিতর্ক বরাবরই তাঁর সঙ্গী। বিচিত্র সব পোশাকে সৌন্দর্যকেও যেন ছাপিয়ে যায় বিতর্ক। আগে কখনও কাচ দিয়ে তৈরি পোশাক পরেছেন উরফি, কখনও আবার ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে নেটাগরিদের নজর কেড়েছেন। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে। এ বার চুড়ি পড়লেন তিনি। তবে হাতে নয়। গোলাকার চুড়ির মতো ‘রিং’ দিয়ে এক পোশাক তৈরি করেছেন তিনি। সেই পোশাকেই সামনে এলেন মডেল।

ইনস্টাগ্রামে উরফি একটি রিল বানিয়েছেন। সেই রিলেই দেখা যাচ্ছে, সাদা রঙের চুড়ির মতো ‘রিং’ পরপর জুড়ে তৈরি করা একটি পোশাক পরেছেন তিনি। তাতেই ঢাকা স্তনযুগল। একই কায়দায় স্কার্টও তৈরি করেছেন। তবে সেটিকে আদৌ পোশাক বলা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। কারণ, পোশাকটি দেখে বড় ধরনের জালিকা মনে হচ্ছে। চুড়ির তৈরি পোশাকের ভিতরে নিম্নাঙ্গের লজ্জানিবারণে সাদা রঙের অন্তর্বাস পরতে হয়েছে মডেলকে।

‘শৌখিনী’ (ফ্যাশনিস্তা) উরফির ইনস্টাগ্রামে ঢেউ তুলেছে নতুন এই পোশাক। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে রিলটি। ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ৬৫ হাজার মানুষ পছন্দ করেছেন তাঁর এই রিল। ইনস্টাগ্রামে চল্লিশ লক্ষ অনুরাগী রয়েছে উরফির। প্রশংসা করেছেন অনেকেই। তবে ভক্তদের মনে ঝড় তুললেও, তাঁর এই পোশাক নিয়ে কটূক্তি করতে ছাড়েননি নেটাগরিকদের একাংশ। তবে লোকে তাঁকে ভাল বলুক, বা মন্দ— চর্চায় থাকাই তাঁর কাজ। সেটাই করেছেন তিনি। রইল সেই ভিডিয়ো।

Uorfi Javed Urfi Javed New Dress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy