Advertisement
E-Paper

নিরাবরণ উরফি, হাতে ধরে রাখা কাচে রং মাখিয়েই লজ্জা নিবারণ মডেল-অভিনেত্রীর

নিজের ইনস্টাগ্রামে চারটি ছবি প্রকাশ করেছেন উরফি জাভেদ। সেই ছবিতে কোনও গয়না বা পোশাক দেখা যাচ্ছে না। দু’হাতে একটি রং মাখানো আয়তাকার কাচ ধরে রেখেছেন তিনি। তাতেই ঢেকেছেন লজ্জা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১১:১২
উরফির অঙ্গে রঙের প্রলেপ?

উরফির অঙ্গে রঙের প্রলেপ? ছবি: সংগৃহীত

উরফি জাভেদ মানেই ফ্যাশন ও বিতর্কের জমাটি ককটেল। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা খবরের শিরোনামে উঠে আসেন। কখনও আবার কিছু না পরে বিচিত্র সব জিনিসে শরীর ঢেকে লজ্জা নিবারণ করেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল আদুল গায়ে। হাতে ধরা কেবল একটি কাচ। সেই কাচে লাগানো রংই তার ‘পোশাক’।

এই প্রথম নয়। আগেও কখনও উরফি পরেছেন ব্লেড দিয়ে তৈরি পোশাক, কখনও তাঁকে দেখা গিয়েছে সেফটিপিনে তৈরি পোশাকে। কিছু দিন আগেই ঘড়ি দিয়ে তৈরি স্কার্ট পরে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি। এ বার নতুন অবতারে দেখা গেল তাঁকে। নিজের চারটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন উরফি। সেই ছবিতে কোনও গয়না বা পোশাক দেখা যাচ্ছে না। দু’হাতে একটি আয়তাকার কাচ ধরে রেখেছেন মডেল। সেই কাচের উপর লাগানো হলুদ রং। তাতেই ঢেকেছেন লজ্জা।

ইনস্টাগ্রামে ছবির শিরোনামে উরফি লিখেছেন, “আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আমি কিছু জানি না।” ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৩৬ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছেন ছবিগুলি। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষ ২৩ হাজার মানুষ পছন্দ করেছেন ছবিগুলি। ভক্তদের কেউ প্রশ্ন তুলেছেন, আর কী কী অঙ্গে তুলবেন তিনি? কেউ আবার তারিফ করেছেন তাঁর সৃজনশীলতার। তবে শুধু প্রশংসাই নয়, ভেসে এসেছে কিছু কটাক্ষও। দেখে নিন উরফির সেই বহুচর্চিত ছবি।

Urfi Javed New Dress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy