Advertisement
E-Paper

ঠোঁটের গোলাপি রং বদলে যাচ্ছে? এই পরিবর্তনের নেপথ্যে কোনও রোগের ইঙ্গিত নেই তো?

ঠোঁটের রং বদলে যেতে পারে বিভিন্ন কারণে। সৌন্দর্যের আসল রহস্য রূপটানে নেই। ত্বকের মতো ঠোঁটেরও চাই নিজস্ব জেল্লা। জেনে নেওয়া জরুরি, ঠোঁট কালো হওয়ার নেপথ‍্যে রয়েছে কোন কারণগুলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ২১:১০
ঠোঁট কালো হওয়ার  নেপথ‍্যে রয়েছে কোন কারণগুলি।

ঠোঁট কালো হওয়ার  নেপথ‍্যে রয়েছে কোন কারণগুলি। ছবি: সংগৃহীত

ত্বকের প্রতি অনেকেই যতটা যত্নশীল, ঠোঁটের পরিচর্যায় তেমন মনোযোগ দেখা যায় না। সৌন্দর্যের অন‍্যতম অভিজ্ঞান এই ঠোঁট। অযত্নের কারণে অনেক সময় ঠোঁটে কালচে দাগছোপ চলে আসে। লিপস্টিকের পরতে তা ঢাকতে চাইলেও সব সময় তা সম্ভব হয় না। ঠোঁটের রং বদলে যেতে পারে বিভিন্ন কারণে। সৌন্দর্যের আসল রহস্য রূপটানে নেই। ত্বকের মতো ঠোঁটের চাই নিজস্ব জেল্লা। জেনে নেওয়া জরুরি, ঠোঁট কালো হওয়ার নেপথ‍্যে রয়েছে কোন কারণগুলি।

ধূমপান

সিগারেটে থাকা নিকোটিন এবং বেনজোপাইরিন ঠোঁটের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কালো হয়ে যায় ঠোঁট।

ত্বকের মতো ঠোঁটের চাই নিজস্ব জেল্লা।

ত্বকের মতো ঠোঁটের চাই নিজস্ব জেল্লা। প্রতীকী ছবি।

লিপস্টিক

লিপস্টিক পরতে ভালবাসেন? এই ধরনের প্রসাধনী সামগ্রীর বহুল ব্যবহারে ঠোঁট কালো হয়ে যেতে পারে। লিপস্টিকে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। ঠোঁটের চামড়া অত্যন্ত স্পর্শকাতর। রাসায়নিক উপাদানের সংস্পর্শে এসে ঠোঁটের রং বদলে যেতে পারে। মেয়াদ শেষ হয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করলেও এমন হতে পারে।

জল কম খাওয়া

শরীরে জলের ঘাটতি দেখা দিলেও ঠোঁটে কালো দাগছোপ দেখা দিতে পারে। জল কম খেলে ঠোঁটের চামড়া অত্যধিক মাত্রায় শুষ্ক হয়ে গিয়ে কালো হয়ে যায়। শরীরের পাশাপাশি ঠোঁটের যত্ন নিতেও জল খাওয়া জরুরি।

ক্যানসার

কখনও কখনও ঠোঁটের কালো দাগ ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষত যদি এই দাগ ক্রমশ বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট স্থানে রক্তপাত হয় এবং ক্রমশ ক্ষতের চেহারা নিতে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। মেলানোমা নামক ক্যানসারের লক্ষণ এটি।

lips Beauty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy