Advertisement
E-Paper

কমবয়সে চুল পেকে যাচ্ছে? সমাধানের আগে জেনে নিন কোন তিন কারণে এমন হয়

পাকা চুলের সমস্যা মূলত বয়স হলেই দেখা যায়। ইদানিং কমবয়সেও অনেকের চুলে পাক ধরে। কোন তিনটি কারণে এমন হয়?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:৪১
যেকোনও কিছু সমাধানের আগে সমস্যার মূল কারণ জানা প্রয়োজন।

যেকোনও কিছু সমাধানের আগে সমস্যার মূল কারণ জানা প্রয়োজন। প্রতীকী ছবি।

পাকা চুল নিয়ে নাজেহাল অনেকেই। বয়স বাড়লে এমনিতেই চুলে পাক ধরতে শুরু করে। চুল রং করতে অনেকেই বাজারচলতি নানা প্রসাধনী ব্যবহার করেন। তাতে পাকা চুলের পরিমাণ কিছুটা কমলেও দীর্ঘস্থায়ী কোনও সুফল মেলে না। বরং চুলের স্বাস্থ্য খারাপ হতে থাকে। যেকোনও কিছু সমাধানের আগে সমস্যার মূল কারণ জানা প্রয়োজন। অল্প বয়সে কেন চুল পেকে যায়?

অনেকেই বাজারচলতি নানা প্রসাধনী ব্যবহার করেন।

অনেকেই বাজারচলতি নানা প্রসাধনী ব্যবহার করেন। প্রতীকী ছবি।

১) অতিরিক্ত পরিমাণে তেলজাতীয় মাছ, মাংস খেলে অল্পবয়সে চুলে পাক ধরার একটা প্রবণতা রয়েছে। তাই যথাসম্ভব এই ধরনের খাবার থেকে দূরে থাকাই ভাল।

২) চুল পেকে যাওয়া অন্যতম একটি কারণ মনোসোডিয়াম গ্লুটামেট। এই উপাদানটির কারণে কমবয়সে পেকে যেতে পারে চুল। বাজারচলতি অনেক প্রক্রিয়াজাত খাবারে এই ধরনের উপাদান থাকে। চুলের অকালপক্কতা রোধ করতে এই ধরনের খাবার থেকে দূরে থাকুন।

৩) মিষ্টি খেলে শুধু ওজন নয়, চুলও পেকে যেতে পারে। ডায়াবিটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি অল্প বয়সে চুল পাকার সমস্যা কমাতে এই ধরনের খাবার এড়িয়ে চলুন।

Hair Beauty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy