Advertisement
E-Paper

Slap Therapy: ত্বকের জেল্লা ধরে রাখতে আর প্রসাধনী নয়, এ বার কাজ হবে এক থাপ্পড়েই

ত্বকের যত্নে অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। সৌন্দর্য্যবৃদ্ধিতে থাপ্পড়ের ভূমিকা কী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৪:১৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাজার চলতি প্রসাধনী সামগ্রী হোক বা ঘরোয়া উপায়, ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন অনেকেই। তবে যদি বলা হয় নিজেকে সুন্দর করে তুলতে শুধু প্রয়োজন একটা থাপ্পড়ের! অবাক হবেন নিশ্চয়। সৌন্দর্য্য ধরে রাখতে অ্যারোমা থেরাপির পাশাপাশি জায়গা করে নিয়েছে থাপ্পড় থেরাপিও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মূলত দক্ষিণ কোরিয়ার মহিলারাই এই থেরাপির প্রচলন শুরু করেন। ত্বকের যত্ন নিতে সেখানকার মহিলারা নিজেরাই নিজেদের গালে থাপ্পড় মারতেন। তারপর এই থেরাপি শুধু দক্ষিণ কোরিয়াতেই সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে গোটা বিশ্বেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রূপচর্চার অঙ্গ এই থাপ্পড় থেরাপির পদ্ধতি হল হাতের তালুর দ্বারা নিজের উভয় গালেই হাল্কা হাতে, আলতো করে চড় মারা।

এই থেরাপি ত্বকের যত্নে কী ভাবে সাহায্য করে?

হাতের তালু দিয়ে গালে থাপ্পড় মারার ফলে মুখের রক্ত সঞ্চালন ঠিক থাকে। ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এই পদ্ধতি। মুখের প্রতিটি অংশে রক্ত প্রবাহ বেড়ে যায়। ফলে ত্বক হয়ে ওঠে জেল্লাদার ও উজ্জ্বল।

Beauty Tips Beauty Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy