Advertisement
E-Paper

Jaggery & Beauty Care: গুড় দিয়ে কি শুধুই পিঠে-পুলি বানান? ত্বকের যত্নেও ব্যবহার করে দেখুন

রূপচর্চায় দিব্যি ব্যবহার করা যায় গুড়। তাতে ত্বকের জেল্লা তো ফিরবেই, সঙ্গে হবে আরও নানা ধরনের উপকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৮:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গুড় দিয়ে সন্দেশ-রসগোল্লা, পিঠে-পুলি তো বানানো হয়েই থাকে। অনেক সময়ে মুড়ি-গুড় কিংবা রুটি দিয়েও গুড় খাওয়া হয়। কিন্তু তার বাইরে কি গুড়ের আর কোনও ব্যবহার নেই?

রূপচর্চায় দিব্যি ব্যবহার করা যায় গুড়। তাতে ত্বকের জেল্লা তো ফিরবেই, সঙ্গে হবে আরও নানা ধরনের উপকার। জেনে নিন, ত্বক ও চুলের যত্ন কী ভাবে নিতে পারে গুড়—

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) ত্বকের পুষ্টি: গুড়ে রয়েছে নানা ধরনের ভিটামিন। আছে বিভিন্ন খনিজ পদার্থ। এ সবের প্রভাবে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

২) ব্রণ: বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থের উপস্থিতির কারণে সহজেই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে গুড় খেলে। কমতে পারে ব্রণও।

৩) বলিরেখা: বয়সের ছাপ পড়ছে ত্বকে? বলিরেখা থেকে মুক্তি দিতে পারে গুড়। তিলের সঙ্গে মিশিয়ে মুখে গুড় মাখলে উধাও হতে পারে বলিরেখা।

৪) চুলের যত্ন: ত্বকের পাশাপাশি, চুলেরও যত্ন নিতে পারে গুড়। মুলতানি মাটি, গুড় ও দই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। দশ মিনিট পরে চুল ধুইয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক লাগালে চুল হবে ঘন কালো, বাড়বে জেল্লাও।

Gur jaggery Skin care Beauty Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy