Advertisement
E-Paper

টুকরো খবর

জেলার সদর হাসপাতালে ডিজিটাল এক্স-রে ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। এ দিন বেলা একটা নাগাদ সেটির উদ্বোধন করেন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও জেলা পরিষেদর সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই আসানসোলের সভা থেকে রাজ্যের অন্যান্য ইউনিটের সঙ্গে সিউড়ি হাসপাতালের ইউনিটটিরও উদ্বোধন করেন।

শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০২:৪০

এক্স-রে ইউনিটের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

জেলার সদর হাসপাতালে ডিজিটাল এক্স-রে ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। এ দিন বেলা একটা নাগাদ সেটির উদ্বোধন করেন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও জেলা পরিষেদর সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই আসানসোলের সভা থেকে রাজ্যের অন্যান্য ইউনিটের সঙ্গে সিউড়ি হাসপাতালের ইউনিটটিরও উদ্বোধন করেন। আশিসবাবু বলেন, ‘‘রাজ্য সরকারের উদ্যোগে সিউড়ি হাসপাতালের অত্যাধুনিক ডিজিট্যাল এক্ল-রে ইউনিটটি তৈরিতে খরচ এক কোটি ৮৩ লক্ষ টাকা। এক্স-রে প্লেটে পাওয়া ছবির গুনমান এতটাই উন্নত অনেক ক্ষেত্রে সিটিস্ক্যানের প্রয়োজন মেটাবে এই মেশিন। অন্যান্য জায়গা থেকে এক্স-রের খরচও কম পড়বে।’’ সিউড়ি হাসপাতালের সুপার শোভন দে বলেন, ‘‘প্রতি প্লেটের জন্য ১০০ টাকা নির্ধারিত। শুধু এই হাসপাতালের জন্যই নয় বাইরে থাকে আসা রোগীরাও এখানে এক্স-রে করাতে পারবেন। পরিষেবা খোলা থাকছে ২৪ ঘণ্টার জন্য।’’

Advertisement

দুই জেলায় উন্নত এক্স-রে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও বাঁকুড়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার ঠিক আগেই পুরুলিয়া ও বাঁকুড়া দুই জেলা পেল উন্নত এক্স-রে পরিযেবা। আসানসোলের প্রশাসনিক জনসভা থেকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে পিপিপি মডেলে গড়ে ওঠা ডিজিট্যাল এক্স-রে পরিষেবার উদ্বোধন রিমোটে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার একই সময়ে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ডিজিট্যাল এক্স-রে পরিষেবার উদ্বোধন করেন সভাধিপতি অরূপ চক্রবর্তী।

বাঁকুড়া মেডিক্যালে চালু হল ডি়জিট্যাল এক্স-রে।—নিজস্ব চিত্র।

পুরুলিয়ায় উদ্ধোধনের সময় সদর হাসপাতালে ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়ার বিধায়ক কে পি সিংহদেও, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ প্রমুখ। বাঁকুড়া মেডিক্যাল কলেজে ছিলেন জেলাশাসক বিজয় ভারতী, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) পার্থ ঘোষ, সিএমওএইচ প্রসূনকুমার দাস-সহ অনেকে। হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু জানান, মেশিনটির দাম প্রায় ১ কোটি ৮০ লক্ষ। এতে নিখুঁত ও উন্নতমানের এক্স-রে করা যাবে।

সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সংবর্ধনা তিথিকে (মাঝে)।—নিজস্ব চিত্র।

ক্যানসার-আক্রান্তদের সংবর্ধনাই ছিল উদ্দেশ্য। শ্যামলকুমার দাসের তত্ত্বাবধানে ১০ মে হৃদয়পুরে ‘প্রয়াস’ আয়োজন করেছিল স্বাস্থ্যশিবিরের। সেখানে নিখরচায় স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি বেশ কিছু ক্যানসার রোগীকে সংবর্ধিত করা হল। সতেরো বছরের তিথি দাসও ছিল তাদের মধ্যে এক জন। উপস্থিত ছিলেন ফুটবলার শিলটন দাস, প্রাক্তন অলিম্পিয়ান সুস্মিতা সিংহ রায়।

মেডিক্যালে নতুন ডিজিট্যাল এক্স-রে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy