Advertisement
E-Paper

নীড় ছোট হলেও বারান্দা সুন্দর করা যায়, ৫ ফিকির মাথায় রাখতে হবে

কাজ থেকে ফিরে দু’দণ্ড শান্তির খোঁজে গিয়ে দাঁড়ান বারান্দাতেই। কিন্তু রোজ একই রকম বারান্দা দেখতে তো ভাল লাগে না। তারও ভোলবদলের প্রয়োজন হয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ২৩:১৭
An image of Balcony

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘরের সঙ্গে ছোট্ট একফালি বারান্দা বহু বাড়িতেই থাকে। চার দেওয়ালের মধ্যে থেকেও ওই বারান্দাটুকু যেন স্বস্তির বাতাস। কাজ থেকে ফিরে বা কাজে যাওয়ার আগে দু’দণ্ড শান্তির খোঁজে বারান্দায় গিয়ে বসেন প্রায়ই। মাঝেমধ্যে ঘরের ভোল বদলালেও বারান্দা নিয়ে খুব একটা মাথা ঘামান না অনেকে। কিন্তু বন্ধুরা এলে এই বারান্দাতেই বসতে চান। সেই মতো বারান্দাকে সাজিয়ে তুলতে কয়েকটি টোটকা মাথায় রাখতে পারেন।

১) প্রচুর বসার জায়গা রাখুন

বন্ধুবান্ধবরা বাড়িতে এসে যাতে বারান্দায় গিয়ে আড্ডা দিতে পারেন, তাই বসার জন্য যথেষ্ট জায়গা রাখুন। একই রকম চেয়ার না রেখে ছোট ছোট স্টুল বা চৌকিও রাখতে পারেন।

২) ক্যাফের মতো সাজাতে পারেন

ছুটির একটা দিন এই বৃষ্টিতে বাইরে বেরোতে ভাল না লাগলে বারান্দায় টি-টেবিল এবং চেয়ার পেতে ক্যাফের মতো সাজিয়ে নিতে পারেন। সন্ধে হলে টেবিলে টি-ল্যাম্প জ্বেলে মনের মানুষটির সঙ্গে চা খেতে খেতে গল্প করতে কিন্তু মন্দ লাগবে না।

৩) শোয়ার জায়গা রাখতে পারেন

অনেকেই বলেন দিবাস্বপ্ন সত্যি হয় না, তবু তা দেখতে ভালবাসেন অনেকে। তাই বারান্দার এক কোণে এমন জায়গা করতেই পারেন, যেখানে শুয়ে পছন্দের বই পড়া যায়, আবার দিবাস্বপ্নও দেখা যায়।

৪) গাছ দিয়ে সাজাতে পারেন

সবচেয়ে সহজ পন্থা হল গাছ দিয়ে বারান্দা সাজানো। চোখের, মনের শান্তির জন্য বারান্দা ভরিয়ে রাখতে পারেন নানা রকম বাহারি গাছে। খুব বেশি জায়গা না থাকলে বনসাইও রাখা যেতে পারে।

৫) রঙিন আসবাব রাখতে পারেন

বাড়িতে পুরনো কাঠের সিন্দুক, সিংহমুখের পায়া দেওয়া টুল, পুতুলের আলমারি রয়েছে? সেগুলিকেই সুন্দর করে রং করে নিন। নানা রকম রঙের নকশা কাটা আসবাব দিয়ে সাজিয়ে নিলেও দেখতে মন্দ লাগবে না।

Balcony Home Decoration Home Decor Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy