Advertisement
E-Paper

গরমে ছাদ ঠান্ডা থাকলেই ঘর হবে আরামদায়ক, কোন কৌশলে তা সম্ভব, জেনে নিন তিন উপায়

তেতে ওঠা ছাদ থেকে গরম নামে ঘরেও। পাখা চালিয়েও স্বস্তি মেলে না। গরমের দিনে কোন পন্থায় ছাদ ঠান্ডা থাকবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৭:১৩
গরমে ছাদ ঠান্ডা থাক তিন কৌশলে।

গরমে ছাদ ঠান্ডা থাক তিন কৌশলে। ছবি:সংগৃহীত।

গরমের দিনে ঘর তেতে ওঠার অন্যতম কারণই হল ছাদ। দীর্ঘ ক্ষণ চড়া রোদ পড়ে ছাদে। ধীরে ধীরে গরম ছাদ থেকে তাপ দেওয়ালে বাহিত হয়, ফলে ঘর গরম হয়ে ওঠে। উপরে ছাদ থাকলে এসি চালানো সত্ত্বেও ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয় না। কিন্তু ছাদ ঠান্ডা রাখার জন্য রয়েছে নানা কৌশল। দিনে দিনে তা আধুনিকও হচ্ছে। গরমের দিনে ছাদ ঠান্ডা রাখতে কী করতে পারেন?

রং

ছাদ ঠান্ডা রাখার জন্য বিশেষ রং পাওয়া যায়। ঝক্কিহীন এই পন্থা। শুধু ছাদের উপর রং করিয়ে নিতে হয়। সাধারণত এই রং হয় সাদা। সাদা রং তাপের কুপরিবাহী। ফলে দিনভর রোদ পড়লেও, ছাদ তা শুষে নিতে পারে না। বিভিন্ন রঙের সংস্থাগুলি ছাদ ঠান্ডা রাখার জন্য রং তৈরি করেছে। ছাদ ভাল করে ঘষে পরিষ্কার করে নিয়ে রং লাগিয়ে নেওয়া হয়।

ছাদের ঢাকা

ছাদ ঠান্ডা রাখার জন্য বিশেষ আচ্ছাদন পাওয়া যায়। এটি চাদেরর মতো। ছাদের উপরে পেতে দেওয়া হয়। অ্যাসবেস্টসের ছাউনি থাকলে বা টালির চালের ক্ষেত্রে তার নীচে এটি পেতে দেওয়া যায় বা তা দিয়ে ঢেকে দেওয়া যায়। হালকা এবং একটু ফোলা ধরনের হয় এই আস্তরণটি। তবে রঙের চেয়ে এই পন্থা তুলনামূলক বেশি কার্যকর। এক বার লাগিয়ে নিলে, অনেক দিন পর্যন্ত কার্যকর থাকে।

ছাদ বাগান

ছাদে বাগান করলেও ঘর তুলনামূলক ভাবে ঠান্ডা থাকে। বাগানের জন্য টব, মাটির দরকার হয়। ফলে পুরো ছাদে সরাসরি রোদ পড়তে পারে না। তা ছাড়া, গাছে জল দেওয়ার সময় ছাদও ভিজে যায়। গাছও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। টবে যেমন গাছ বসানো যায়, তেমনই সরাসরি ছাদের উপরেও চাষ করা যায়। এই কৌশলেও ঘর ঠান্ডা থাকে।

Summer Rooftop
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy