Advertisement
E-Paper

দেখলে মনে হবে রঙিন ঝর্না, বারান্দার বাগানে সৌন্দর্য বাড়াবে কোন কোন গাছ

কিছু কিছু রঙিন ফুল টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে নামীদামি ঘর সাজানোর জিনিসকেও। কিন্তু সেই তালিকায় রাখবেন কোন গাছ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২০:৩৭
রঙিন ফুলে সাজুক বাড়ি। তালিকায় থাকবে কী কী।

রঙিন ফুলে সাজুক বাড়ি। তালিকায় থাকবে কী কী। ছবি: সংগৃহীত।

শৌখিন বস্তু বা ভাস্কর্য শুধু নয়, বাড়ি রূপসজ্জা আমূল বদলে দিতে পারে প্রকৃতির স্পর্শও। কিছু কিছু রঙিন ফুলের গাছ টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে ঘর সাজানোর নামীদামি জিনিসকেও। কিন্তু সেই তালিকায় রাখবেন কোন ফুল? ঝুলন্ত টবে লাগানো যায় এমন বাহারি গাছ কম নেই। তার মধ্যে থেকে বেছে নিন তিনটি।

মিলিয়ন বেল: ঝোপের মতো গাছে যখন ফুল ফোটে, মনে হয় যেন রঙিন ঘণ্টা। সাদা, গোলাপি, লাল— নানা রঙের ছোট ছোট ফুলের থোকা এই গাছ থেকে ঝুলে পড়ে। দেখায় রঙিন ঝর্নার মতো। ঝুলন্ত টব থেকে গাছটিকে কিছুটা নীচের দিকে বাড়তে দিন। তবে গাছটি যেন ঝোপের মতো হয়। এই ধরনের গাছের জন্য ৬-৮ ঘণ্টা সূর্যালোকের দরকার। তবে তীব্র তাপে গাছ শুকিয়ে যেতে পারে। এই গাছের জন্য উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা যুক্ত মাটি দরকার।

মিলিয়ন বেল ঝাঁকে ঝাঁকে ফুটলে দেখতে ভারি সুন্দর লাগে।

মিলিয়ন বেল ঝাঁকে ঝাঁকে ফুটলে দেখতে ভারি সুন্দর লাগে।

আইভি জেরানিয়াম

Advertisement
আইভি জেরেনিয়ামের শোভাও ভোল বদলে দিতে পারে বাড়ির।

আইভি জেরেনিয়ামের শোভাও ভোল বদলে দিতে পারে বাড়ির।

জেরানিয়ামেরই একটি প্রজাতি, তবে আইভি জেরানিয়াম লতানে হয়। উজ্জ্বল, লাল, গোলাপি রঙের হয় এই গাছ। জানলার বাইরের দিকে বক্স করে সেখানে এই গাছ বসাতে পারেন। ঝোপের মতো হয়ে লতানে গাছ যখন নীচে নেমে আসবে, বাড়ির সৌন্দর্যই বদলে যাবে। ৬ ঘণ্টা সূর্যালোকের প্রয়োজন গাছটির বেড়ে ওঠার জন্য। মাটিতে জল বসলে গাছের ক্ষতি, তাই মাটি থেকে যাতে দ্রুত জল বেরিয়ে যায়, দেখতে হবে।

উইশবোন ফ্লাওয়ার

ঘর সাজাতে ব্যবহার করতে পারেন নানা রঙের উইশবোন ফুল।

ঘর সাজাতে ব্যবহার করতে পারেন নানা রঙের উইশবোন ফুল। ছবি:সংগৃহীত।

রঙিন ফুল ফুটে থাকলে মনে হবে প্রজাপতি। ঝুলন্ত টবে বসাতে পারেন এই গাছও। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গাছের পছন্দ, তবে চড়া রোদে গাছ নষ্ট হতে পারে। হালকা ছায়াযুক্ত স্থানে এই গাছ রাখুন। উপযুক্ত জলনিকাশি ব্যবস্থাযুক্ত মাটি এই গাছের জন্য ভাল।

Gardening Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy