Advertisement
E-Paper

বাড়িতে খুদে সদস্যের জন্য জিনিসপত্রের পাহাড়! গুছিয়ে কুলকিনারা করতে পারছেন না, বাদ দেবেন কী

সন্তানের জিনিসপত্রে ঘর ভরে গিয়েছে? কী ভাবে নতুন জিনিসের জন্য জায়গা খালি করবেন?

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:২৮

বাড়িতে ছোট্ট সদস্য থাকা মানে তার প্রয়োজনীয় জিনিসেই ঘর ভরে যায়। তার পর রয়েছে খুদের জন্য আদরের উপহার। ছোটরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সে সব জিনিসের বহর। সমস্যা হয় স্থান সঙ্কুলান নিয়ে। অসুবিধা হয়, অনেকে সন্তানের স্মৃতি বিজড়িত প্রতিটি জিনিস সযত্নে রেখে দিতে চাইলে। মনে রাখা প্রয়োজন, কিছু জিনিস বাতিল না করলে নতুন জিনিস রাখার জায়গা হবে না। নতুন আলমারি, তাক তৈরি করলে ঘরই ভরবে। লাভ তেমন হবে না।

১। ঘর ভরে থাকে নানা রকম পুতুল এবং সফয় টয়ে। খুদে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পছন্দ বদলায়। নতুন নতুন পুতুল, টেডি বিয়ার বাড়িতে জমা হতে থাকে। যেগুলি সে আর ব্যবহার করছে না, সেগুলি পরিষ্কার করে প্যাক করে রাখুন। চাইলে সেগুলি কারও প্রয়োজন থাকলে দিয়েও দিতে পারেন।

২। তালিকায় থাকুক পোশাক এবং জুতো। শিশুরা দ্রুত বেড়ে ওঠে। ফলে ভাল ভাল জামা, জুতো ছোট হয়ে যায়। সেগুলি ঘর বোঝাই হয়ে থাকে। এই ধরনের ভাল পোশাক গুছিয়ে রাখুন, প্রয়োজন মতো কাউকে দিতে পারেন।

৩। নানা ধরনের খেলনা থাকে ছোটদের। তার সব ক'টাই যে তার মনে ধরে, তা কিন্তু নয়। যেগুলি নিয়ে সে এখন আর খেলতেই চাইছেই না, সেগুলি পরিষ্কার করে, প্যাকেটে ভরে প্রয়োজন রয়েছে, এমন কাউকে দেওয়া যেতে পারে।

৪। খুদের বই থেকে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস যা একটা সময়ের পর আর ব্যবহার করা যাবে না, অথচ ভাল আছে, সেগুলিও কাউকে দিয়ে দিতে পারেন। কিংবা ঘর ফাঁকা করতে সেগুলি এমন জায়গায় গুছিয়ে রাখুন, যাতে ঘরে জায়গার অভাব না হয়।

৫। ছোট্ট বয়সের বই, ছোটদের সাইকেল বা এমন যে সব জিনিস সন্তানের বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনহীন হয়ে পড়ে, আঁকড়ে ধরে না রেখে তা অন্যকে দিয়ে দিতে পারেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy