Advertisement
E-Paper

Pest Control: রান্নাঘরের দুই উপাদানেই পাকাপাকি ভাবে দূর হবে পিঁপড়ে

হাজার চেষ্টাতেও কমছে না আক্রমণ? সমাধান থাকতে পারে রান্নাঘরেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ০৭:১৩
পিঁপড়ে তাড়ানোর টোটকা

পিঁপড়ে তাড়ানোর টোটকা ছবি: সংগৃহীত

রান্নাঘরে কিংবা খাওয়ার টেবিলে কিছু রাখতে না রাখতেই দলে দলে জমা হচ্ছে পিঁপড়ে? হাজার চেষ্টাতেও কমছে না আক্রমণ? সমাধান থাকতে পারে রান্নাঘরেই। মাত্র দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিলেই পাকাপাকি ভাবে দূর হয়ে যাবে পিপীলিকার সমস্যা।

উপাদান দু’টি হল আইসিং সুগার ও বেকিং সোডা। আইসিং সুগার এক বিশেষ ধরনের গুঁড়ো চিনি যা কেক তৈরি করতে ব্যবহৃত হয়। বেকিং সোডাতে থাকে বাই-কার্বনেট জাতীয় উপাদান। এই বাই-কার্বনেট আর বিশেষ ধরনের চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পিঁপড়ে ওঠার জায়গাগুলিতে ছড়িয়ে দিলেই কেল্লাফতে। মিশ্রণটি ছড়িয়ে দিতে পারেন ঘরের কোণ কিংবা পিঁপড়ে আসার ছোট ছিদ্রতে। অনেকে পিঁপড়ে তাড়াতে কীটনাশক ব্যবহার করেন। এই ধরনের পদার্থ স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকির। তাই ঘরোয়া টোটকাতেই যদি পিঁপড়ে দূর হয়ে যায়, তবে কমবে স্বাস্থ্যহানির আশঙ্কাও।

Ant Pest Control Baking Soda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy