Advertisement
E-Paper

পিস লিলি গাছ ফুলে ভরবে ঠিকমতো ‘খাবার’ পেলে, বাড়িতে কী করে বানাবেন জৈব সার?

অনেক সময় গাছ সতেজ থাকলেও ফুল হয় না, উপযুক্ত পুষ্টির অভাবে। বাড়িতেই বানিয়ে নিন গাছের খাবার। সঠিক ভাবে তৈরি করে উপযুক্ত মাত্রায় প্রয়োগ করলেই, বাড়বে ফুলের সংখ্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:৫৮
পিস লিলি গাছে ফুলের সংখ্যা বৃদ্ধিতে কোন সার প্রয়োগ করবেন?

পিস লিলি গাছে ফুলের সংখ্যা বৃদ্ধিতে কোন সার প্রয়োগ করবেন? ছবি: সংগৃহীত।

পাতার বাহার যেমন, ফুলটিও তেমন সুন্দর। যত্নআত্তিও খুব বেশি করতে হয় না। সেই কারণেই ঘর সাজানোর জন্য পিস লিলির কদর। তবে গাছভরা ফুল পেতে হলে একটু বাড়তি যত্ন তো লাগবেই। অনেক সময় গাছ সতেজ থাকলেও ফুল হয় না, উপযুক্ত পুষ্টির অভাবে। তাই বাড়িতেই বানিয়ে নিন গাছের খাবার। সঠিক ভাবে তৈরি করে উপযুক্ত মাত্রায় প্রয়োগ করলেই বাড়বে ফুলের সংখ্যা। গাছের সঠিক বৃদ্ধির জন্য নাইট্রোজেনের মাত্রা ঠিক থাকা দরকার। অ্যালেক্স ক্যান্টর নামে এক জন উদ্যানপালক জানাচ্ছেন, কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। তার সঙ্গে কফির গুঁড়ো অথবা ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে গাছে দিন।

আরও একটি সার বানানো যায়। একটি বাটিতে এক ভাগ নিতে হবে প্রাণিজ রক্ত দিয়ে তৈরি গুঁড়ো সার (ব্লাড মিল) নাইট্রোজেনের জন্য, এক ভাগ হাড়গুঁড়ো যা ফসফরাস জোগাবে আর দুই ভাগ পটাশিয়ামযুক্ত জৈব সার। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে মাটিতে দিন।

শুধু সার প্রয়োগ করলেই হল না, মাত্রা বেশি হলে গাছের ক্ষতি হতে পারে। তা ছাড়া, পিস লিলি রাখুন জানলার ধারে বা এমন কোনও জায়গায় যেখানে হালকা সূর্যালোক এসে পড়ে। অন্দরমহলের গাছ হলেও পিস লিলির বেড়ে ওঠার জন্য সূর্যালোক জরুরি। পিস লিলি গাছে জল বেশি হয়ে গেলেই কিন্তু শুরু হবে সমস্যা। তাই জল দেওয়ার আগে দেখে নিন টবের মাটি শুকনো রয়েছে কি না। মাটি ভিজে থাকা অবস্থায় জল না দেওয়াই ভাল। খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল যেন বেরিয়ে যায়। জলের পরিমাণ মরসুমভেদে ভিন্ন হয়। এ ছাড়া জল নিষ্কাশন ব্যবস্থা, মাটি, টবের অনেক কিছুর উপর নির্ভর করে কতটা জল দেওয়া দরকার। জলের মাপ ঠিক না হলে কিন্তু গাছের পাতা হলদে হয়ে যেতে পারে।

Advertisement
Peace Lily Gardening Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy