Advertisement
E-Paper

ফ্রিজ খুললেই নাকে বোটকা গন্ধ আসছে? ঘরোয়া টোটকায় কী ভাবে ফ্রিজ দুর্গন্ধমুক্ত করবেন?

ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবারদাবার রাখার ফলে একটা গন্ধ তৈরি হয়। ফ্রিজ খুলতেই তেমন গন্ধ নাকে আসে। ফ্রিজের গন্ধ দূর করার কয়েকটি উপায় রয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৯:৪৬
Image of stinking fridge.

ফ্রিজের গন্ধ দূর করার কয়েকটি উপায় রয়েছে। ছবি: সংগৃহীত।

ছুটির দিন ছাড়া সারা সপ্তাহ বাজারদোকান করার সময় যাঁরা পান না, তাঁদের কাছে ফ্রিজের মতো দরকারি জিনিস আর কিছু নেই। মাছ, মাংস, ডিম থেকে সব্জি, মিষ্টি, অন্যান্য খাবার— সব এসে জমা হয় ফ্রিজের অন্দরে। ফ্রিজের ছত্রছায়ায় খাবারদাবার না হয় সতেজ থাকছে। কিন্তু ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবারদাবার রাখার ফলে একটা গন্ধ তৈরি হয়। ফ্রিজ খুলতেই তেমন গন্ধ নাকে আসে। ফ্রিজের গন্ধ দূর করার কয়েকটি উপায় রয়েছে।

১) যদি রান্না করা খাবার ফ্রিজে রাখতে চান, তা হলে অবশ্যই বায়ুরোধী পাত্রে রাখুন। খাবারের গন্ধের মিশেলে অনেক সময়ে ফ্রিজে গন্ধ হয়। তাই এমন পাত্রে খাবার রাখুন, যাতে খাবারের গন্ধ ফ্রিজের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে।

২) ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে। সাধারণত চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রাই ফ্রিজের জন্য আদর্শ। অন্যথায় ফ্রিজের ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু জন্মায়, যা বাজে গন্ধ তৈরি করতে পারে। তাই ফ্রিজের তাপমাত্রার উপরে নজর দিতে হবে।

৩) গরম জলে বেকিং সোডা গুলে তাতে কাপড় ভিজিয়ে মুছতে পারেন ফ্রিজ। গন্ধ হবে না। এ ছাড়াও জলে বেকিং সোডা গুলে ফ্রিজের ভিতরে রেখে দিলেও গন্ধ কমে অনেকটাই।

৪) ভ্যানিলা এসেন্স দিয়ে ভেজানো এক টুকরো তুলো রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তা হলে আর বাজে গন্ধ থাকবে না। একটি প্লেটে করে অল্প কফি গুঁড়ো চব্বিশ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলতে পারে দুর্গন্ধের সমস্যা থেকে।

৫) নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন। শাকসব্জি বা মাছ, মাংস, এক সপ্তাহের বেশি ফ্রিজের ভিতর না রাখাই ভাল। এতে খাবারের গুণমান যেমন বজায় থাকে, তেমনই কমে দুর্গন্ধ সৃষ্টির সমস্যা।

Fridge Smell
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy