Advertisement
E-Paper

‘ভেবে দেখুন, ইজ়রায়েলের ঝুঁকি অনেক কমল এই চুক্তির জন্য’! ইরানের সঙ্গে সমঝোতার পর নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

ফ্রান্সে জি ৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই চুক্তিপত্রে স্বাক্ষরের আগে বিবিকে (নেতানিয়াহুর ডাক নাম) ফোন করেছিলেন তিনি। তাঁকে আশ্বস্ত করেন, এই চুক্তি ইজ়রায়েলের পক্ষে ভাল হল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১১:৫৯
নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের। ছবি: সংগৃহীত।

নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের। ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে শান্তিচুক্তি করে ইজ়রায়লের বিপদ কমিয়ে দিলেন। সমঝোতাপত্রে স্বাক্ষরের পরই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তাঁদের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। তাই এই চুক্তি হওয়াতে ইজ়রায়েল বিপন্মুক্ত হল বলেই দাবি করেছেন ট্রাম্প।

ফ্রান্সে জি ৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই চুক্তিপত্রে স্বাক্ষরের আগে বিবিকে (নেতানিয়াহুর ডাক নাম) ফোন করেছিলেন তিনি। তাঁকে আশ্বস্ত করেন, এই চুক্তি ইজ়রায়েলের পক্ষে ভাল হল। কারণ ইরানের পরমাণু হামলা থেকে ইজ়রায়লেকে তিনি রক্ষা করলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘‘আমি চাই না ইজ়রায়েলে পরমাণু হামলা হোক। এটা ওদের জন্যও একটা সুখবর। এ কথাটাই বিবিকে বুঝিয়ে বলেছি। ওঁকে বলেছি, এ বার ভেবে দেখুন, এই চুক্তি ইজ়রায়েলের ঝুঁকি কতটা কমিয়ে দিল।’’

ট্রাম্প আরও বলেন, ‘‘বিবিকে বলেছি, এটা খুব সাধারণ বিষয়। ইরান যদি পরমাণু হামলা করে, তা হলে ইজ়রায়েলের অস্তিত্ব থাকবে না। ইজ়রায়েলের ভালর জন্যেও এই চুক্তি জরুরি ছিল।’’ এর পরই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিবি তাঁর প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এবং এই চুক্তিতে ইজ়রায়েল খুব খুশি।

পাশাপাশি, নেতানিয়াহুকে সতর্কও করেন, লেবাননে হামলা থেকে তারা যেন বিরত থাকে। যদিও ট্রাম্পের নিষেধ সত্ত্বেও লেবাননে হামলা জারি রেখেছিল ইজ়রায়েল। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির বিষয়টিকেও সমর্থন করতে চাননি নেতানিয়াহু। তার পরেই ট্রাম্প সতর্ক করেছিলেন যে, ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে যেন কোনও রকম বাধা না আসে। নেতানিয়াহুকে ভর্ৎসনাও করেন। কিন্তু জি ৭ বৈঠকের পর সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করলেন, এই চুক্তিতে সন্তুষ্ট ইজ়রায়েল। তার পরেই বলেন, ‘‘আমেরিকা ছাড়া ইজ়রায়েলের কোনও অস্তিত্বই নেই। আমি যা করেছি, এ রকম কোনও প্রেসিডেন্ট ওদের (ইজ়রায়েল) জন্য করেনি।’’

যদিও এই সপ্তাহের শুরুতেই নেতানিয়াহু জানিয়ে দিয়েছিলেন যে, হিজ়বুল্লার বিরুদ্ধে লেবাননে তারা অভিযান চালিয়েই যাবে। সেই সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না তাঁরা। তাঁর কথায়, ‘‘যত দিন আমি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী থাকব, তত দিন অভিযান চলবেই।’’

Donald Trump Benjamin Netanyahu US Iran Peace Deal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy