Advertisement
E-Paper

এয়ার ফ্রায়ারে রান্নার পর পরিষ্কার করতে নাজেহাল হতে হয়? কোনও রকম পরিশ্রম ছাড়াই হবে মুশকিল আসান

এয়ার ফ্রায়ারে রান্নার পর পরিষ্কার করতে গিয়ে নাজেহাল হতে হয়? কোনও রকম পরিশ্রম ছাড়াই হবে মুশকিল আসান

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:৪৬
এয়ার ফ্রায়ার পরিষ্কার করার সহজ কৌশল।

এয়ার ফ্রায়ার পরিষ্কার করার সহজ কৌশল। ছবি: সংগৃহীত।

নিরামিষ হোক বা আমিষ, কম তেলে মুখরোচক নানা পদ তৈরির জন্য হেঁশেলে এয়ার ফ্রায়ারের কদর দিনে দিনে বাড়ছে। গ্যাস নিয়ে এই উদ্বেগের মাঝে বাঙালির হেঁশেলে আরও বেশি করে ব্যবহার করা হচ্ছে এয়ার ফ্রায়ারের। এই যন্ত্রে সময়ও নির্দিষ্ট করে দেওয়া যায়। ফলে যে কোনও রান্না বসিয়ে ভুলে গেলেও পুড়ে যাওয়ার ভয় নেই। নির্ধারিত সময় পরে এয়ার ফ্রায়ার নিজেই বন্ধ হয়ে যাবে। ভাজাভুজি স্বাস্থ্যকর উপায় বানাতেও এয়ার ফ্রায়ারের কোনও জুড়ি নেই।

রান্না করা সহজ হলেও এয়ার ফ্রায়ারে এক বার রান্না করার পর, বিশেষ করে কবাব, তন্দুরি রাঁধার পর পাত্রটির পরিষ্কার করা কিন্তু মোটেও সহজ নয়। পাত্রের ধারগুলিতে লেগে থাকে পোড়া দাগ। আর সেই দাগ ঘষে মেজে তুলতে গেলে পরিশ্রম তো হয়ই পাশাপাশি এয়ার ফ্রায়ারের উপরের কোটিংয়ের পরতও নষ্ট হতে শুরু করে। তা হলে উপায়?

মিনিট পাঁচেক সময় আর তিনটি মাত্র উপকরণ দিয়ে কোনও রকম পরিশ্রম ছাড়াই এয়ার ফ্রায়ার পরিষ্কার করা যায়। এর জন্য এয়ার ফ্রায়ার উপরে বেশ খানিকটা বাসন মাজার তরল সাবান, বেকিং সোডা ছড়িয়ে দিন। তার পর ফুটন্ত গরম জল এয়ার ফ্রায়ারের পাত্রে ঢেলে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। দেখবেন পোড়া, ময়লাগুলি উপরে ভাসতে শুরু করেছে। এর পর জল ফেলে দিয়ে আরও এক বার গরম জলে ধুয়ে ভাল করে মুছে নিলেই নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে এয়ার ফ্রায়ার।

Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy