Advertisement
E-Paper

‘পাকিস্তান কী? চিনি না’, চিনে গিয়ে দু’দেশের বন্ধুত্বের গর্ব করতে গিয়ে মুখ পুড়ল পাক তরুণীদের! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিনে ঘুরতে গিয়েছেন পাকিস্তানের একদল তরুণী। রাস্তায় চিনের এক খুদে বালিকার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেন তাঁরা। বালিকাকে দেখে বিগলিত হয়ে যান পাক তরুণীরা। তার সঙ্গে কথা বলতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৬:১৪
Video shows Pakistan girls feel insulted after while visiting China

ছবি: ইনস্টাগ্রাম।

চিন এবং পাকিস্তানের ‘বন্ধুত্ব’-এর কথা আন্তর্জাতিক মহলে সর্বজনবিদিত। চিনের থেকে পাকিস্তান যেমন অনেক ঋণ পেয়েছে, তেমনই যৌথ সামরিক এবং উন্নয়নমূলক প্রকল্পও রয়েছে দুই দেশের মধ্যে। দেশ দু’টিকে প্রায়শই ‘আয়রন ব্রাদার্স’ বা ‘লৌহ ভ্রাতৃদ্বয়’ও বলা হয়। পাকিস্তানকে চিনের সঙ্গে তাদের বন্ধুত্ব নিয়ে গর্ব করতে দেখা যায়। তবে এত বন্ধুত্ব থাকা সত্ত্বেও পাকিস্তান কী এবং কোথায়— তা জানেনই না চিনের জনগণের একাংশ। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনটাই প্রমাণ মিলেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হাসির রোল উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিনে ঘুরতে গিয়েছেন পাকিস্তানের একদল তরুণী। রাস্তায় চিনের এক খুদে বালিকার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেন তাঁরা। বালিকাকে দেখে বিগলিত হয়ে যান পাক তরুণীরা। তার সঙ্গে কথা বলতে শুরু করেন। এক জন বলেন, ‘‘তুমি কি জানতে যে পাকিস্তান এবং চিন খুব ভাল বন্ধু?’’ তাঁরা সম্ভবত আশা করেছিলেন যে বালিকা আনন্দের সঙ্গে জবাব দেবে। কিন্তু তাঁরা যে উত্তর বালিকার থেকে পেলেন তাতে মুখ পুড়ল তাঁদের। চিনা বালিকা সরল ভাবে উত্তর দেয়, ‘পাকিস্তান কী? আমি পাকিস্তানকে চিনি না।’’ এ কথা শুনে পাক তরুণীদের মুখের ভাব বদলে যায়। অস্বস্তিতে পড়েন তাঁরা। চিনা বালিকাকে পাকিস্তান এবং চিনের বন্ধুত্ব নিয়ে বোঝাতে শুরু করেন ওই তরুণীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়ার অ্যান্ড গোর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার পাকিস্তানকে কটাক্ষ করতেও ছাড়়েননি অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পাকিস্তানকে চিন পাত্তাও দেয় না। তার পরেও নিজেদের বন্ধুত্ব প্রমাণ করতে মরিয়া পাকিস্তান।’’

Viral Video Pakistan China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy