কৃত্রিম বুদ্ধিমত্তা, নারী সুরক্ষা, চিকিৎসাপদ্ধতি-সহ নানা বিষয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা, সার্টিফিকেট কোর্স বা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি জাতীয় স্তরের আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। প্রোটিন এক্সপ্রেশন, বিশুদ্ধিকরণ ও বায়োথেরাপিউটিক্স বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে ‘হ্যান্ডস অন ট্রেনিং’ দেওয়া হবে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের হেলথ সায়েন্সেস বিভাগে।
কবে— ১৫ জুলাই থেকে ১৫ অগস্ট।
কত দিন চলবে— এক মাস।
কোর্স মূল্য— ১০ হাজার টাকা।
কারা যোগ দিতে পারবেন— ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। এমএসসি, এমটেক পড়ুয়ারা।
২। নারী সুরক্ষা-নিরাপত্তা: আইন, স্বাস্থ্য ও সুস্থতা
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের উইমেন্স স্টাডিজ় সেন্টারে।
কবে— ১৬ থেকে ১৯ জুন।
কত দিন চলবে— চার বছর।
কারা যোগ দিতে পারবেন— স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক।
আবেদনের শেষ দিন— ৭ জুন।
৩। পরিবেশ ও জলবায়ু গবেষণা
পরিবেশগত রাজনীতি, নীতি, শাসনব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা পদ্ধতির মাধ্যমে কর্মশালার আয়োজন করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান ও সোশ্যাল সায়েন্স বিভাগে।
কবে— ১৫ থেকে ২৪ জুন।
কত দিন— ১০ দিন।
আয়োজক— ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থানুকূল্যে।
কারা যোগ দিতে পারবেন— পিএইচডি স্কলারেরা।
আরও পড়ুন:
৪। মাশরুম চাষ
মাশরুম চাষ কী ভাবে করা হয় তার হাতে কলমে প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।
কোথায়— অনলাইনে
আসন সংখ্যা— ২০।
কবে— ২৫ থেকে ২৭ মে
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যাক্তি।
কোর্সমূল্য— ৯ হাজার ৪৮৮ টাকা।
৫। আধুনিক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা
সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ়।
কোথায় হবে—প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস হবে।
কত দিন চলবে— তিন মাস।
ক্লাস কবে কবে— বুধ ও শনিবার।
কোর্স মূল্য— ৫,৫০০ টাকা।
ভর্তির প্রক্রিয়া— প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।