Advertisement
E-Paper

অন্ত্রেপ্রেনুরশিপ পড়ে কি শুধু ব্যবসা! চাকরির সুযোগও মিলতে পারে, কোথায় পড়বেন এই বিষয়ে?

উদ্যোগপতি হওয়ার লক্ষ্যে বহু ছাত্র-ছাত্রীই এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেছেন। তবে অন্ত্রেপ্রেনুরশিপ পড়ে কি শুধুই ব্যাবসা শুরু করা যায়? না চাকরির সুযোগও রয়েছে? এই প্রতিবেদনে রইল সে সবের সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৯:০০
অন্ত্রেপ্রেনুরশিপ পড়ার খুঁটিনাটি।

অন্ত্রেপ্রেনুরশিপ পড়ার খুঁটিনাটি। — প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকের পর ধারাবাহিক পাঠ্যক্রমের বাইরে গিয়ে বর্তমানে চাহিদা বাড়ছে নানা রকম পেশাভিত্তিক কোর্সের। তেমনই একটি পাঠ্যক্রম হল অন্ত্রেপ্রেনুরশিপ। উদ্যোগপতি হওয়ার লক্ষ্যে বহু ছাত্র-ছাত্রীই এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেছেন। তবে অন্ত্রেপ্রেনুরশিপ বিষয়ে পড়াশোনা করে কি শুধুই ব্যবসা শুরু করা যায়? না কি চাকরিরও সুযোগ রয়েছে? কোথায় পড়ানো হয় এই বিষয়ে নিয়ে? এই প্রতিবেদনে রইল সে সবের সুলুকসন্ধান।

যোগ্যতা

দ্বাদশ উত্তীর্ণের পরই এই বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। এখন একাদশ স্তরেও আলাদা ভাবে এই বিষয়কে বাছাই করতে পারেন পড়ুয়ারা।

কোর্সের রকম ফের

স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ও সার্টিফিকেট করার সুযোগ রয়েছে।

স্নাতক

ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর ইন ইনোভেশন অ্যান্ড অন্ত্রেপ্রেনুরশিপ পড়ার সুযোগ রয়েছে স্নাতক স্তরে।

স্নাতকোত্তর—

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, মাস্টার অফ সায়েন্স ইন ইনোভেশন অ্যান্ড অন্ত্রেপ্রেনুরশিপ পড়ার সুযোগ রয়েছে স্নাতকোত্তর স্তরে।

সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স

স্টার্ট-আপ ম্যানেজমেন্ট, ফ্যামিলি বিজ়নেস ম্যানেজমেন্ট, ডিজিটাল অন্ত্রেপ্রেনুরশিপ, সোশ্যাল অন্ত্রেপ্রেনুরশিপ-সহ নানা বিষয়ে স্বল্প মেয়াদি কোর্স করার সুযোগ রয়েছে।

কী কী পড়তে হয়?

বিজ়নেস প্ল্যানিং, স্টার্টআপ ক্রিয়েশন, ফান্ডিং ও ইনভেস্টমেন্ট, মার্কেটিং, লিডারশিপ, বিজ়নেস ল, ফিনানশিয়াল ম্যানেজমেন্ট-সহ ব্যবসা সংক্রান্ত যাবতীয় পাঠ পড়তে হয়। তবে কোর্সের ধরন অনুযায়ী পাঠ্যক্রম থাকে। স্নাতক, স্নাতকোত্তরের পাঠ্যক্রমের থেকে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সের পাঠ্যক্রমের বেশ কয়েকটি পার্থক্য রয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অহমেদাবাদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি-সহ দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পড়ানো হয় এই বিষয়ে।

চাকরির সুযোগ

অন্ত্রেপ্রেনুরশিপ নিয়ে পড়াশোনা করলে শুধু যে নিজস্ব ব্যবসা শুরু করা যায় এমনটা নয়। বিভিন্ন সংস্থায় নানা পদে চাকরির সুযোগ মিলতে পারে। স্টার্টআপ কোম্পানি, কর্পোরেট সেক্টর, ই-কমার্স কোম্পানি, বিজ়নেস কনসালটেন্সি, এনজিও ও সোশ্যাল এন্টারপ্রাইজ়, ফ্যামিলি বিজ়নেস-এ প্রোডাক্ট ম্যানেজার, স্টার্টআপ কনসালট্যান্ট, ভেঞ্চার ক্যাপিটাল অ্যানালিস্ট পদে চাকরির সুযোগ রয়েছে। দেশে নয়, এমনকি দেশের বাইরেও নানা সংস্থাতে অন্ত্রেপ্রেনুরশিপ পড়া প্রার্থীকে নিযুক্ত করা হয়।

Entrepreneurship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy