প্রতি ম্যাচের পরেই প্রশ্নটা উঠছিল। অবশেষে তার জবাব দিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেন ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আর এই মঞ্চে তাঁকে খেলতে দেখা যাবে না। তবে মনেপ্রাণে চাইছেন, যেন সোমবারই শেষ ম্যাচ না হয়।
রোনাল্ডো বলেছেন, “আমি যতটা সম্ভব বিশ্বকাপ উপভোগ করতে চাইছি। কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। আশা করি কালকের দিনটা বিশ্বকাপে আমার শেষ ম্যাচ হবে না।”
তবে রোনাল্ডো এটাও জানিয়ে দিয়েছেন, ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না। আপাতত চোখ দলের ম্যাচে। বলেছেন, “আমার যখন ইচ্ছা তখন অবসর নেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী নয়। আপনারা বার বার খালি একটাই প্রশ্ন করেন, এটাই আমার শেষ বিশ্বকাপ কি না। চাই না এখনই এটা নিয়ে আবার আলোচনা হোক। আপাতত দলের জয়ই আমার প্রধান চিন্তা।”
কঙ্গো ম্যাচে রোনাল্ডো খারাপ খেলার পর প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরি কটাক্ষ করে বলেছিলেন, “দলকে গোল করতে হবে। তোমায় নয়।” সেই বিষয়ে রোনাল্ডোর পাল্টা কটাক্ষ, “২৩ বছর ধরে আপনারা (সমালোচকেরা) আমাকে খুন করার চেষ্টা করে গিয়েছেন। এত দিনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।”
বস্তুত, এ দিন সাংবাদিক বৈঠকে বেশির ভাগই বিতর্কিত প্রশ্ন এসেছে রোনাল্ডোর উদ্দেশে। ঠান্ডা মাথায় সেগুলির উত্তর দিয়েছেন রোনাল্ডো। আবার কখনও সখনও উত্তেজিতও হয়ে পড়েছেন। রোনাল্ডো বলেছেন, “আমি সত্যি করে বলছি, কাল যা-ই হোক না কেন, ক্রিশ্চিয়ানো যে দিন বিদায় নেবে যে দিন ১০০০ শতাংশ নিশ্চিত হয়ে, স্বচ্ছ মন নিয়ে বিদায় নেবে। ফুটবলের জন্য নিজের সবটা দিয়ে দিয়েছি। স্রেফ ইচ্ছাশক্তির জোরে এত বছর খেলতে পেরেছি। কোনও দরকার ছিল না। ফুটবলের বাইরেও দিন ভাল কাটে। আসল ব্যাপার হল ইচ্ছাশক্তি। জাতীয় দলের হয়ে ফুটবল খেলতে আমার ভাল লাগে। কাল যা-ই হোক না কেন, নিজেকে এই বলে চাপ দেব না যে কাল জিততেই হবে।”
আরও পড়ুন:
২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। সেই প্রসঙ্গ উল্লেখ করে জানালেন, প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলতে বরাবরই ভাল লাগে তাঁর। সোমবার দেশের হয়ে ২৩৩তম ম্যাচ খেলতে নামবেন তিনি। তার আগে রোনাল্ডো বলেছেন, “ইউরো বা নেশন্স লিগের মতো ট্রফি জেতার ব্যাপারে স্পেন সব সময়েই এগিয়ে থাকে। আগে বিশ্বকাপও জিতেছে। স্পেনই ফেভারিট হিসাবে নামবে। পর্তুগালের থেকে বেশি ট্রফি রয়েছে ওদের। কিন্তু এটা আলাদা প্রতিযোগিতা, যেখানে আলাদা ফুটবলারেরা খেলছে। চোট রয়েছে, গরম রয়েছে।”
রোনাল্ডোর সংযোজন, “আমার স্পেনের বিরুদ্ধে খেলতে ভাল লাগে। রেকর্ডও বেশ ভাল। ১০-১১ বার ওদের বিরুদ্ধে খেলেছি। মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। ছোটখাটো ব্যাপারই ম্যাচে তফাত গড়ে দেবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৩:৩৪
হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ব্রাজ়িলের ছুটি, কোয়ার্টারে নরওয়ে! জঘন্য, দিশাহীন ফুটবলে লজ্জার হার সেলেকাওদের -
১৮:৪৩
ফ্রান্সের অন্দরে এমবাপের একনায়কতন্ত্র! সমালোচনার পর দলের অধিনায়ককে নিয়ে মুখ খুললেন কোচ দেশঁ -
১৫:৫৩
বিশ্বকাপে জোড়া বিশ্বরেকর্ড দেশঁর, এমবাপেদের জয়ে নজির গড়লেন ফ্রান্সের কোচ -
১২:২০
বিশ্বকাপে টক্কর মেসি-এমবাপের, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কেন-হালান্ড, সোনার বুটের লড়াইয়ে পিছিয়ে রোনাল্ডো -
১১:২৩
মাথা ঠান্ডা রাখায় এমবাপেদের প্রশংসায় দেশঁ, প্যারাগুয়ে এবং রেফারির ভূমিকায় অসন্তুষ্ট ফ্রান্সের কোচ